BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

Audio Narrative Assistant
Executive Summary
যারা ২ দিন আগেও মিথ্যে মামলা দিয়েছে আমাদের কর্মীদের, তাদের সাথে বসে চা খাওয়ার ছেলে আমি নই। বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে বেরিয়ে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। যদিও বিধায়কের তোলা অভিযোগ মানতে চায়নি তৃণমূল।

যারা ২ দিন আগেও মিথ্যে মামলা দিয়েছে আমাদের কর্মীদের, তাদের সাথে বসে চা খাওয়ার ছেলে আমি নই। বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে বেরিয়ে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। যদিও বিধায়কের তোলা অভিযোগ মানতে চায়নি তৃণমূল।  নীলাদ্রিশেখর দানা বাঁকুড়ার বিজেপি বিধায়ক বলেন, 'বিজেপির জন্মলগ্ন থেকে আমি বিজেপিটা করি। অতএব এরা এই সমস্ত দুর্বৃত্ত যারা সামনে আমাদেরকে এখানে অজিত মুর্মুর মতো আমাদের একজন বিপ্লবী রাষ্ট্রবাদী নেতাকে খুন করেছে, তাদের সঙ্গে আমি মুখোমুখি বসে অন্তত আমি কাজ করব না।'

পড়ুন আরও খবর - সরকারি নথি বিকৃতির চেষ্টার অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার কাকা-ভাইপো! পুলিশের জালে জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার তাঁর ভাইপো পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়। ধৃত তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাস। BDO অফিসে ঢুকে 'অন্নপূর্ণা যোজনা'র নথি বিকৃতির চেষ্টার অভিযোগ। ৩ অভিযুক্তকে দেখতে পেয়ে ৭তারিখ BDO অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। পুঞ্চা থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার ৩ তৃণমূল নেতা। 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - States

Read Previous

Sandipan Saha: "বেনোজল...

Read Next

TMC News: "অনুব্রতকে...