We currently don't have news in this language. Please choose another language.
Bob Blair Death: বাগদত্তার মৃত্যুশোক নিয়েই মাঠে নেমেছিলেন, নিজের জন্মদিনেই প্রয়াত কিংবদন্তি বব ব্লেয়ার
ওয়েলিংটন: নিজের জন্মদিনেই প্রয়াত হলেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার কিংবদন্তি বব ব্লায়ার (Bob Blair)। ২৩ জুন ৯৪তম জন্মদিন ছিল প্রাক্তন কিউয়ি পেসারের। সেই দিনই প্রয়াত হলেন বব। ইংল্যান্ডে প্রয়াত হয়েছেন এই প্রাক্তন কিউয়ি পেসার। ১৯৫৩ থেকে ১৯৬৪ পর্যন্ত দেশের জার্সিতে মোট ১৯টি টেস্ট খেলেছেন বব। ৪৩টি উইকেট ঝুলিতে পুরেছিলেন।
বব তাঁর কেরিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকলেও তিনি বিশ্ব ক্রিকেটে পরিচিত হয়ে আছেন এক সাহসী ক্রিকেটার হিসেবে। নিজের বাগদত্তাকে হারানোর শোক মনে নিয়েই মাঠে নেমেছিলেন দেশের জার্সিতে। সালটা ১৯৫৩। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল সেবার নিউজিল্য়ান্ড দল। জোহানেসবার্গের এলিস পার্কে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন একটি ভয়াবহ খবর পান ব্লেয়ার। ক্রিসমাসের আগের দিন ঘটে যাওয়া ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ব্লেয়ারের বাগদত্তা নেরিসা লাভ। সেই দুর্ঘটনায় আরও ১৫১ জনের মৃত্যু হয়েছিল।
View this post on Instagram
প্রিয়জন হারানোর শোক নিয়ে মাঠে নেমে পারফর্ম করাটা অত সহজ নয়। কিন্তু এখানেই ভিন্ন ছিলেন ব্লেয়ার। দলের ব্যাটিং অর্ডারে তখন ভাঙন ধরিয়েছেন প্রোটিয়া পেসার নিল অ্যাডক। নিউজিল্যান্ডের নবম উইকেটের পতনের পর অনেকেই মনে করেছিলেন যে হয়ত আর মাঠে নামবেন না ব্লেয়ার সেই ম্য়াচে। কিন্তু তিনি হৃদয়ে পাথর নিয়েও প্যাড পরে মাঠে নামেন। শেষ উইকেটে ৩৩ রান যোগ করেছিলেন সেই ম্য়াচেই আহত হওয়া কিউয়ি ব্য়াটার সাটক্লিফের সঙ্গে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়