We currently don't have news in this language. Please choose another language.
Bollywood News: বাইকে করে মুখ ঢেকে, জিম লক্ষ্য় করে কয়েক রাউন্ড গুলি! সঙ্গীতশিল্পীকে 'ট্রেলার' দেখানোই উদ্দেশ্য?
কলকাতা: গুরু রণধাওয়ার (Guru Randhawa) দিল্লির জিমে চলল গুলি! বৃহস্পতিবার, দিল্লির পশ্চিম বিহার এলাকায়, গুরু রণধাওয়ার জিমে গুলি চলে। গোটা ঘটনার দায়স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi)-এর গ্যাং। তাদের তরফ থেকে জানানো হয়েছে, গুরু রণধাওয়া সলমন খান (Salman Khan) ঘনিষ্ঠ। সেই কারণেই তাঁর জিমের ওপর গুলি চালানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাইকে করে এসে প্রথমে কয়েকজন এই জিমের সামনে দাঁড়ায়। প্রত্যেকের মুখ ঢাকা ছিল কাপড়ে। 24HS Fitness gym-কে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় তারা। এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘটনার দায়স্বীকার করা হয়েছে।
গুরু রণধাওয়ার দিল্লির জিমে গুলি!
এই পোস্টে উল্লেখ করা হয়েছে, এই গুলি চালানোর ঘটনা শুধুমাত্র একটা ট্রেলার। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, গুরু রণধাওয়া সলমন খানের খুবই ঘনিষ্ঠ। সেই কারণেই তাঁর জিমে গুলি চলেছে। তবে সলমনের সঙ্গে ঘনিষ্ঠতা না কমালে, আরও ক্ষতি হতে পারে সেই হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ পোস্ট করে ঘটনার দায়স্বীকার করা হয়েছে। সেই অডিও ক্লিপের সত্যতাও ক্ষতিয়ে দেখছে পুলিশ। আপাতত এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ফরেন্সিক সমস্ত প্রমাণও সংগ্রহ করা হচ্ছে। যদিও এই ঘটনা নিয়ে, গুরু রণধাওয়া কোনও মন্তব্য করতে চাননি।
গুলি চলেছিল দিলজিৎ দোসাঞ্জের ম্যানেজারের বাড়ির সামনেও!
এক মাসের মধ্যেই, দিলজিৎ দোসাঞ্জের ম্যানেজারের বাড়ির সামনে গুলি চলার ঘটনা ঘটেছিল। এই ঘটনার দায়স্বীকার করেছিল, লরেন্স বিষ্ণোই গ্যাং। পাশাপাশি ওই গ্যাং-এর তরফ থেকে দাবি করা হয়েছিল, অস্ট্রেলিয়া ট্যুরে দিলজিৎ দোসাঞ্জের ম্যানেজার একটি মেয়েকে হেনস্থা করেছেন। সেই কারণেই দিলজিৎ দোসাঞ্জের ম্যানেজারের বাড়ির সামনে গুলি চলেছে। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। ফেব্রুয়ারি মাসের প্রথমেই রোহিত শেট্টির জুহুর অ্যাপার্টমেন্টের সামনে গুলি চলেছিল। এই ঘটনার দায়স্বীকার ও করেছিল, লরেন্স বিষ্ণোই গ্যাং। এই তদন্ত এখনও চলছে। ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, একাধিকবার গুলি চালানো হয়েছে, কপিল শর্মার ক্যাফেতেও। সেই ঘটনারও দায়স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। তাঁদের তরফ থেকে দাবি করা হচ্ছে, এই সবকিছুই হচ্ছে, সলমন খানের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতার জন্য।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda