Bollywood News: ‘সলমন খানকে নিয়ে খারাপ কথা বলতে বলা হচ্ছিল’, ‘কালা হিরণ’ ছবি থেকে সরে দাঁড়ালেন প্রধান অভিনেতাই

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: ‘কালা হিরণ’ ছবিটির বিরুদ্ধে আদালতে গিয়েছেন বলিউড তারকা সলমন খান। সেই নিয়ে বিতর্কের মধ্যেই এবার ছবি থেকে সরে দাঁড়ালেন অভিনেতা সোনু মিশ্র। সলমনের চরিত্র তাঁরই ফুটিয়ে তোলার কথা ছিল বলে জানা গিয়েছে।

মুম্বই: ‘কালা হিরণ’ ছবিটির বিরুদ্ধে আদালতে গিয়েছেন বলিউড তারকা সলমন খান। সেই নিয়ে বিতর্কের মধ্যেই এবার ছবি থেকে সরে দাঁড়ালেন অভিনেতা সোনু মিশ্র। সলমনের চরিত্র তাঁরই ফুটিয়ে তোলার কথা ছিল বলে জানা গিয়েছে। ছবির শুটিংও শুরু করে দিয়েছিলেন তিনি। তার পরই হঠাৎ ছবি থেকে বেরিয়ে এলেন। তাঁর দাবি, প্রকাশ্যে সলমনের নামে খারাপ কথা বলতে বাধ্য করা হচ্ছিল তাঁকে। (Kala Hiran Movie Row)

১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলা নিয়েই ‘কালা হিরণ’ ছবিটি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। ছবির যে টিজ়ার  সামনে এসেছে, তাতে ওই ঘটনার মিল পাওয়া গিয়েছে যেমন, ছবির মুখ্য অভিনেতাকে একেবারে সলমনের মতোই ‘লুক’ দেওয়া হয়েছে। সলমনের হাতে ব্রেসলেটটি পর্যন্ত বাদ যায়নি। (Bollywood News)

তাঁকে কালিমালিপ্ত করতেই বিচারাধীন মামলা নিয়ে ছবিটি তৈরি হচ্ছে বলে অভিযোগ সলমনের। ছবির মুক্তি আটকাতে আদালতেও গিয়েছেন তিনি। সেই বিতর্কের মধ্যেই ‘কালা হিরণ’ থেকে নিজেকে সরিয়ে নিলেন অভিনেতা সোনু। তিনি বলেন, “দু’দিন শুটিং করার পর স্ক্রিপ্ট চেয়েছিলাম। মুখ্য অভিনেতা হিসেবে চিত্রনাট্য দেখতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম কনট্র্যাক্টের শর্তগুলিও। অনেক টালবাহানার পর কনট্র্যাক্ট দেখাল, যাতে বলা ছিল, সলমনের বিরুদ্ধে মিডিয়তেও কথা বলতে হবে আমাকে। এসব আমার মূল্যবোধ-বিরুদ্ধ।”

আরও পড়ুন: UPSC প্রিলিমসের প্রশ্নপত্রও কি ফাঁস? NSUI বলছে, ১০০-র মধ্যে ৮২টি মিলে গিয়েছে, মুখ খুলল Anantam IAS কোচিং সেন্টার

২০২৫ সালে সলমনের সঙ্গে ‘সিকন্দর’ ছবিতেও অভিনয় করেন সোনু। তিনি বলেন, “কালা হিরণ নিয়ে বেশ উৎসাহিত ছিলাম আমি। সুপারস্টার সলমনের চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছিল। শুটিং শুরুও করে দিয়েছিলাম। কিন্তু যখন দেখলাম একটা ভাষ্য় তৈরি হচ্ছে, বুঝলাম ছবির উদ্দেশ্য অন্য়। গত ১৫-১৬ বছর ধরে অভিনয়ে যুক্ত। এই ধরনের ছবিতে কাজ করতে আগ্রহী নই আমি। নিঃসন্দেহে ওঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। কিন্তু সুপারস্টার সলমন খানকে নেতিবাচক রূপে তুলে ধরা হচ্ছে। এর চেয়ে বরং অন্য কাজ করব।”

আরও পড়ুন: RSS কেন আয়কর দেবে না, কেন রেজিস্ট্রেশন করাবে না? প্রশ্ন কর্নাটক সরকারের, মোহন ভাগবত বললেন…

 ছবি থেকে সরে আসার জন্য প্রযোজক-পরিচালকরা তাঁকে হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন সোনু। কিন্তু ছবিতে যুক্ত হওয়ার আগে কি কনট্র্যাক্ট পড়েননি তিনি? অভিনেতা জানিয়েছেন, তিনি বার বার চুক্তির শর্তাবলী দেখতে চেয়েছিলেন। কিন্তু তা দেখানো হচ্ছিল না তাঁকে। 

এর আগে ‘কালা হিরণ’ ছবি থেকে সরে আসেন বর্ষীয়ান অভিনেতা গোবিন্দ নামদেবও। জানান, ছবির উদ্দেশ্য বুঝতে পারেননি তিনি। তাঁকে ব্যবহার করা হচ্ছিল। গোবিন্দ সংবাদমাধ্যমে বলেন, “ট্রেলার দেখার পর কাঁপছিলাম আমি। বুঝতে পাপি, আমি যা শ্যুট করেছিলাম, তার চেয়ে আলাদা প্রজেক্ট এটা। সলমনের মতো দেখতে কোনও চরিত্রকে এভাবে তুলে ধরা হবে, তা জানানোই হয়নি আমাদের। ট্রেলার দেখার পর নিজেকে ব্যবহৃত মনে হচ্ছিল। আমাকে যা বাল হয়েছিল এবং যা তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ আলাদা।”

‘কালা হিরণে’র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে গিয়েছেন সলমন। ছবির নির্মাতারা যাতে অন্তর্বর্তী রেহাই না পান, তার জন্য আবেদন জানিয়েছেন।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Paper Leak News: UPSC...

Read Next

Kalker Rashifal : ৩ রাশির...