We currently don't have news in this language. Please choose another language.
Bollywood News: ৭ বছরের জন্য জেলে যেতে বলেছিল আদালত, বলিউড ছেড়ে সেই নায়ক এখন কাপড়ের ব্যবসা করেই সংসার চালাচ্ছেন!
কলকাতা: একের পর এক সিনেমায় অভিনয় করে, তিনি মন জয় করে নিয়েছিলেন সমস্ত দর্শকদের। কাজ করেছেন বলিউডের একাধিক নামজাদা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) প্রথম ছবির নায়ক তিনি! কিন্তু সেই নায়কেরই ৭ বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত! গৃহপরিচারিকাকে ধর্ষণ করার অভিযোগে, সাত বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল, সাইনি আহুজা (Shiney Ahuja)-কে! 'গ্যাংস্টার', 'লমহে', 'লাইফ ইন আ মেট্রো'-র মতো সিনেমার হাত ধরে সাইনি আহুজা দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন। কিন্তু বর্তমানে তিনি বড়পর্দা থেকে দূরে। আদালত তাঁকে ৭ বছরের জেল হেফাজতের নির্দেশ দিলেও, সেই মামলায় ৩ মাসের মধ্যেই জামিন পেয়ে যান সাইনি আহুজা!
কী ঘটেছিল বলি অভিনেতার সঙ্গে?
এই ঘটনাটি ঘটেছিল ২০০৯ সালে, মুম্বইতে। সেই বছরেই, গৃহ পরিচারিকাকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ গ্রেফতার করে সাইনি আহুজাকে। এই অভিযোগ নিয়ে বলিউডে বিস্তর চর্চা হয়! সাইনি আহুজার মতো জনপ্রিয় অভিনেতা কীভাবে এইরকম ঘটনা ঘটাতে পারেন, সেটাই চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। এই ঘটনা এতটাই তোলপাড় ফেলে দেয় যে, সাইনি আহুজার হাত থেকে একের পর এক কেস চলে যায়। কার্যত থেমে যায় তাঁর কেরিয়ার। তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। ২০১১ সালে, মুম্বইয়ের ফার্স্ট ট্র্যাক কোর্ট এই মামলায় সাইনি আহুজাকে ৭ বছরের জেল হেফাজতের নির্দেশ দেয়। তবে এই রায়ের বিরোধিতা করেন সাইনি আহুজা, পাল্টা পিটিশন ফাইল করেন তিনি। পরবর্তীতে নিজের বয়ান বদলে ফেলেছিলেন ওই গৃহ সহায়িকা। সাইনি আহুজাও দাবি করেছিলেন, যা হয়েছিল, তাঁদের ২ জনের সম্মতিতেই। ৭ বছরের জেল হেফাজতের নির্দেশ হলেও, ৩ মাসের মধ্যেই জেল থেকে ছাড়া পেয়ে যান সাইনি আহুজা।
এই ঘটনা সাইনি আহুজার কেরিয়ারে এতটাই প্রভাব ফেলেছিল যে, কখনও পুরোপুরিভাবে অভিনয়ে ফিরতে পারেননি সাইনি আহুজা। ২০১৫ সালে তাঁকে 'ওয়েলকাম' সিনেমায় দেখা যায়। সেই সিনেমায় কোনও মুখ্যভূমিকায় নয়, একটি অন্য ভূমিকায় অভিনয় করেছিলেন সাইনি আহুজা। তবে এই সিনেমায় তিনি তেমন নজর কাড়তে পারেননি। এরপরে, জনসমক্ষ থেকে একেবারে সরে যান সাইনি আহুজা। সূত্রের খবর, মুম্বইতে আর থাকেনই না সাইনি আহুজা। তিনি বর্তমানে মায়ানগরী ছেড়ে, তাঁর পরিবারকে নিয়ে চলে গিয়েছেন ফিলিপিন্সের একটি দ্বীপপুঞ্জে। সেখানেই একটি পোশাকের ব্যবসা করেন সাইনি আহুজা। তিনি ইচ্ছাকৃতভাবেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন। ২০২৩ সালে মুম্বই হাইকোর্ট সাইনি আহুজাকে অনুমতি দেয়, ১০ বছরের জন্য তাঁর পাসপোর্ট রিনিউ করার। মুম্বই থেকে চলে যাওয়া, অভিনয় থেকে দূরত্ব ঘোষণা করা.. এইসব কিছু নিয়েই কখনও কথা বলেননি সাইনি আহুজা।
আরও পড়ুন: FIFA World Cup: ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে 'নকল' শাকিরা! শোরগোল গোটা দুনিয়ায়, কেন বিতর্কের ঝড়?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda