BSNL Rural Entry Plan : BSNL আনল ২৫৯ টাকায় হাই-স্পিড ব্রডব্যান্ড, দুরন্ত সব সুবিধা, কেবল এরা পাবেন

Audio Narrative Assistant
Executive Summary
BSNL Broadband : দেশজুড়ে সস্তায় দুরন্ত ইন্টারনেট পরিষেবা (Internet Service) ও যোগাযোগের ব্যবস্থা করতে BSNL আনল দারুণ প্ল্যান (BSNL Rural Entry Plan)। এবার থেকে ২৫৯ টাকায় হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা (BSNL High Speed Broadband) পাবেন গ্রাহকরা।

BSNL Broadband : দেশজুড়ে সস্তায় দুরন্ত ইন্টারনেট পরিষেবা (Internet Service) ও যোগাযোগের ব্যবস্থা করতে BSNL আনল দারুণ প্ল্যান (BSNL Rural Entry Plan)। এবার থেকে ২৫৯ টাকায় হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা (BSNL High Speed Broadband) পাবেন গ্রাহকরা। কেন্দ্রীয় সরকারের ভারত নেট প্রোগ্রামের (BharatNet Program) আওতায় এই নতুন উদ্য়োগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি। তবে নির্দিষ্ট এদের কথা মাথায় রেখেই আনা হয়েছে এই পরিষেবা। জেনে নিন, কোথায় ও কারা পাবেন।  

গ্রামীণ ভারতের ডিজিটাল ব্যবধান দূর করতে এবং প্রত্যন্ত এলাকার প্রতিটি ঘরে সস্তায় হাই-স্পীড ইন্টারনেট পৌঁছে দিতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। কেন্দ্রীয় সরকারের ‘সংশোধিত ভারতনেট কর্মসূচি’ (Amended BharatNet Program)-র অধীনে বিএসএনএল নিয়ে এসেছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ‘রুরাল ফাইবার এন্ট্রি প্ল্যান’ (Rural Fiber Entry Plan)। এখন শহরের মতো গ্রামের ঘরে ঘরেও পৌঁছে যাবে হাই-স্পিড ব্রডব্যান্ড কানেকশন, যার মাসিক খরচ শুরু হচ্ছে মাত্র ২৫৯ টাকা থেকে।

২৫৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে ?
বিএসএনএল-এর এই বিশেষ গ্রামীণ ব্রডব্যান্ড প্ল্যানে গ্রাহকদের জন্য থাকছে একগুচ্ছ আকর্ষণীয় সুবিধা:

হাই-স্পিড ডেটা : এই প্ল্যানে গ্রাহকরা পাবেন 25 Mbps পর্যন্ত স্পিড। প্রতি মাসে 700 GB হাই-স্পিড ডেটা ব্যবহার করা যাবে।

আনলিমিটেড ইন্টারনেট : ৭০০ জিবি-র কোটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট বন্ধ হবে না। সেক্ষেত্রে 2 Mbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।

ফ্রি ভয়েস কলিং : দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি (STD) কল করার সুবিধা।

বিনামূল্যে ইনস্টলেশন : কোনও রকম ইনস্টলেশন চার্জ লাগবে না। ওয়াই-ফাই রাউটার বা ওএনটি (ONT/Modem) সেটআপ সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে।

বিনামূল্যে ওটিটি (OTT) : বিনোদনের জন্য বিএসএনএল-এর নিজস্ব Waves OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন মিলবে এই প্ল্যানের সঙ্গে।

কেন এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ?
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের বিনামূল্যে ‘রাইট অফ ওয়ে’ (RoW) বা রাস্তা ব্যবহারের অনুমতি দেওয়ায় রাজ্যে ভারতনেট প্রকল্পের কাজ রেকর্ড গতিতে এগোচ্ছে। ব্লক স্তর থেকে গ্রাম পঞ্চায়েত এবং নন-জিপি গ্রামগুলিতে অপটিক্যাল ফাইবার কেবল বিছানোর কাজ করছে বিএসএনএল।

এই আবহে ২৫৯ টাকার এই সস্তা প্ল্যানটি গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের অনলাইন পড়াশোনা, ছোট ব্যবসায়ী, ওয়ার্ক ফ্রম হোম করা পেশাদার এবং ই-গভর্নেন্স বা টেলিমেডিসিনের সুবিধা পেতে দারুণভাবে সাহায্য করবে।

কীভাবে কানেকশন নেবেন ?
বিএসএনএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় গ্রামীণ যুবক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত 'ভারতনেট উদ্যমী' (BharatNet Udyami) পার্টনারদের মাধ্যমে সরাসরি গ্রামে বসেই এই কানেকশন নেওয়া ও দ্রুত টেকনিক্যাল সাপোর্ট পাওয়া যাবে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

Kalighat TMC: 'কালীঘাট...

Read Next

Abhishek Bnerjee | DJ মামলায়...