We currently don't have news in this language. Please choose another language.
BSNL Satellite Phone : BSNL আনল স্যাটেলাইট ফোন, দাম ১.৩৪ লাখ টাকা, স্মার্টফোনের থেকে কোথায় আলাদা ? সবাই কিনতে পারবে ?
BSNL Launches Satellite Phone : এবার রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL নিয়ে এল স্যাটেলাইট ফোন (BSNL Satellite Phone)। দাম শুনলে চমকে যাবেন। এক দামি ফোন কিনতে আপনার খরচ পড়বে ১.৩৪ লাখ টাকা। সাধারণ ফোনের থেকে কোথায় আলাদা ? চাইলেই সবাই কিনতে পারবেন এই ফোন ?
সাধারণ ফোনের থেকে কোথায় আলাদা
মনে রাখবেন, সাধারণ মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যেখানে নেটওয়ার্ক টাওয়ার থাকে না, সেখানে মোবাইলে নেট বা কথা বালার ক্ষেত্রে সমস্য়া তৈরি হয়। বিশেষ করে দুর্গম অঞ্চলে সাধারণ মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। যেখানে মোবাইল টাওয়ার নেই, সেই সব জায়গায় এবার সেইসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে স্যাটেলাইট ফোন ব্যবহার করা হয়।
ফোন কিনতে কত টাকা পড়বে
BSNL-এর এই নতুন স্যাটেলাইট ফোন কিনতে আপনার খরচ হবে ১,৩৪,১৬৬ টাকা। সবে এই স্যাটেলাইট ফোন লঞ্চ করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। একটা কথা মাথায় রাখতে হবে, সাধারণ স্মার্টফোন মোবাইল টাওয়ারের সিগন্যালের ভিত্তিতে চলে, এই ফোন কিন্তু তেমন নয়। এটি সরাসরি মহাকাশে থাকা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। ফলে নেটওয়ার্কহীন বা অফ-গ্রিড এলাকাতেও এই ফোনের মাধ্যমে অনায়াসে কথা বলা যায়।
কীসের ভিত্তিতে কাজ করে স্য়াটেলাইট ফোন
মোবাইল টাওয়ারের সিগন্যালের ওপর ভরসা করে চলতে হয় না স্যাটেলাইট ফোনকে। এটি সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে চলে। যেকারণে মোবাইল টাওয়ার না থাকলেও কলে অসুবিধা হয় না। অনেক ক্ষেত্রেই জরুরি পরিস্থিতি বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ টেলিকম পরিষেবা ব্যবস্থা ভেঙে পড়ে। সেই সময় দারুণ কাজে দেয় এই স্যাটেলাইট ফোন। BSNL-এর তরফে জানানো হয়েছে, বিশ্বের নামী স্যাটেলাইট নেটওয়ার্ক সংস্থা Inmarsat-এর সহযোগিতায় এই হ্যান্ডসেটটি তৈরি করা হয়েছে।
BSNL স্যাটেলাইট ফোনে আপনি কী কী সুবিধা পাবেন
১ এই ফোনে রয়েছে স্যাটেলাইট কানেক্টিভিটি। ফলে মোবাইল নেটওয়ার্কের সীমানার বাইরেও নিরবচ্ছিন্ন সংযোগ রাখতে পারবেন আপনি।
২ এই ফোন যেকোনো দুর্গম ও প্রত্যন্ত এলাকা থেকেও আপনি সরাসরি কথা বলতে পারবেন। গ্রাহকের সমস্য়া হবে না।
৩ বিপদে পড়লে SOS ইমার্জেন্সি সাপোর্ট পাবেন এই ফোন। অনেক সময় যেকোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্যের জন্য বিশেষ SOS অ্যালার্ট সিস্টেম রয়েছে এতে। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যে অ্য়ালার্ট পাঠানো হয়।
৪ অনেকক্ষণ চলে ফোন, শক্তিশালী ব্যাটারি পাবেন এখানে। এই ফোনে কোনও চার্জিং করা যায় না। আপনি যদি দুর্গম জায়গায় অনেকক্ষণ থাকেন, সেই ক্ষেত্রে এই ফোনে রয়েছে শক্তিশালী ব্যাটারি।
৫ প্রতিকূল আবহাওয়া ও কঠিন পরিস্থিতিতেও যাতে ফোনটি নষ্ট না হয়, তার জন্য এটিকে অত্যন্ত শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছে।
সবাই কি কিনতে পারবেন এই ফোন ?
রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL-এর তরফে জানানো হয়েছে, এই ফোনটি সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নয়। যারা দুর্গম জায়গায় কাজ করেন, যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছয় না, তাদের কথা মাথায় রেখেই এই স্য়াটেলাইট ফোন আনা হয়েছে। মনে রাখবেন, প্রতিরক্ষা বাহিনী, বিপর্যয় মোকাবিলা দল, খনির কর্মী, প্রত্যন্ত শিল্পাঞ্চলের কর্মীদের জন্যই এই ফোন । পাশাপাশি দুর্গম এলাকায় যাতায়াতকারী তীর্থযাত্রী ও অ্যাডভেঞ্চার ট্রাভেলার্সদের জন্য এই স্যাটেলাইট ফোন আনা হয়েছে।
মনে রাখবেন : এই স্য়াটেলাইট ফোন বাজারে এলেও সাধারণ গ্যাজেটের মতো যেকোনও দোকানে পাওয়া যাবে না। ভারতে স্যাটেলাইট ফোনের ব্যবহার নিয়ে অত্যন্ত কড়া নিয়ম রয়েছে। এই ফোন কিনতে বা ব্যবহার করতে গ্রাহককে সবার আগে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ (DoT)-এর কাছ থেকে অনুমতি বা লাইসেন্স নিতে হবে।
আরও পড়ুন : BSNL আনল ৫১ টাকায় দুর্দান্ত প্ল্যান, ফ্রি সিমে যতখুশি কলিং, দিনে 2GB ডেটা
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তাপস দত্ত