৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তকর্মী

Audio Narrative Assistant
Executive Summary
ভাবলেই আতঙ্কে গা শিউরে উঠবে। টানা আট দিন ধরে ধ্বংসাবশেষের নীচে। অবশেষে দেখা গেল সেই বিস্ময়কর ঘটনা।

ভয়ঙ্কর । ভাবলেই আতঙ্কে গা শিউরে উঠবে। টানা আট দিন ধরে ধ্বংসাবশেষের নীচে। চলল উদ্ধারকাজ। প্রায় ১০০ ঘণ্টা ধরে। অবশেষে দেখা গেল সেই বিস্ময়কর ঘটনা। ধ্বংসস্তূপ থেকে জীবন্ত উদ্ধার করা হল হারনান অ্য়ালবার্টো গিল ফ্লোরেসকে। 

সম্প্রতি ঘটে যাওয়া জোড়া ভূমিকম্পে ভয়ঙ্কর পরিস্থিতি ভেনেজুয়েলায়। বহু মানুষের প্রাণহানি হয়েছে। তেমনই ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার করা হয়েছে বহু মানুষকে। কিন্তু, বছর ৪৩-এর হারনানের উদ্ধার কার্যত মিব়্যাকল ঘটনাই।

একটি শপিং সেন্টারের নিরাপত্তারক্ষী তিনি। ভূমিকম্পের জেরে ভেঙে পড়া ওই শপিং সেন্টারের বেসমেন্টে চাপা পড়ে যায় হারনান। প্রায় ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যান। ভূমিকম্প বিধ্বস্ত বিভিন্ন জায়গার মতো এখানেও উদ্ধার অভিযানে নামে উদ্ধারকারী দল। দিনের পর দিন চলে অভিযান। শেষমেশ সেই ধ্বংসাবশেষ সরিয়ে বৃহস্পতিবার উদ্ধার করা হয় নিরাপত্তারক্ষী হারনানকে। এদিকে ভেনেজুয়েলায় ইতিমধ্যেই ভূমিকম্পে মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ২ হাজার ৫৯৫-এ। এখনও হাজার হাজার মানুষের খোঁজ মিলছে না। তাঁদের কী পরিণতি হয়েছে তা সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে।

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - World. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - World

Read Previous

Mahua Moitra: রক্ষাকবচ...

Read Next

Astrology : আর ১৩ দিনের...