Bus Accident : পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু

Audio Narrative Assistant
Executive Summary
খাইবার পাখতুনখাওয়া (পাকিস্তান) : মর্মান্তিক। দুর্ঘটনায় মহিলা ও শিশু-সহ অন্তত একটি বাসে তাঁরা যাচ্ছিলেন।

খাইবার পাখতুনখাওয়া (পাকিস্তান) : মর্মান্তিক। দুর্ঘটনায় মহিলা ও শিশু-সহ অন্তত ৪০ জনের মৃত্যু। একটি বাসে তাঁরা যাচ্ছিলেন। খাতে পড়ে যায় সেটি। যার জেরে ভয়ঙ্কর এই পরিস্থিতি। উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। 

যাত্রীদের নিয়ে বালুচিস্তানের কোয়েট্টা থেকে পেশওয়ারের দিকে রওনা দিয়েছিল বাসটি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ডেরা ইসমাইল খান জেলায় বাসটি পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাসটির ব্রেক ফেল করে গিয়েছিল। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসচালক। পাহাড়ি এলাকায় একটি কঠিন বাঁক পেরনোর সময় এই ঘটনাটি ঘটে। বাসটি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। যদিও দুর্ঘটনার পিছনে প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। 

বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক সহকারী শাহিদ রিন্ড বলেছেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে।”

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - World. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - World

Read Previous

Mangal Gochar: ২৪ ঘণ্টায়...

Read Next

Manoj Tiwary: মনোজ...