We currently don't have news in this language. Please choose another language.
Businessman Murders : হাড়হিম হত্যাকাণ্ড ! ব্যবসায়ীকে প্রথমে মাথায় আঘাত তারপর অ্যাসিড ঢেলে খুন, কারণ কী ?
নদিয়া : নদিয়ার আড়ংঘাটায় স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগ। পরিবারের বক্তব্য, ব্যবসায়িক শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে বিকাশ দাসকে। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত, একাধিক কোপের পর ব্যবসায়ীর গায়ে অ্যাসিডও ঢেলে দেওয়া হয় অভিযোগ। গতকাল রাতে দোকানের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নদিয়ার ধানতলা থানার অন্তর্গত আড়ংঘাটায় এক স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতের নাম বিকাশ দাস, বয়স ৪৯ বছর। পরিবারের অভিযোগ, ব্যবসায়িক শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক কোপ মারার পর তাঁর শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
বঙ্গে ফের ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। মাথায় আঘাত করে, অ্যাসিড ঢেলে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করল দুষ্কৃতীরা। খুন করার পর দোকান থেকে সোনার গয়না ও নগদ প্রায় তিন লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে দাবি পরিবারের। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আড়ংঘাটা স্টেশনের কাছে জাগ্রতপাড়ায় বিকাশ দাসের একটি সোনার দোকান ছিল। এছাড়াও রানাঘাটেও তাঁর আরও একটি দোকান রয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করার কথা থাকলেও, বন্ধক রাখা সোনার গয়না ছাড়িয়ে নিতে কয়েকজন গ্রাহক আসবেন বলে তিনি দোকানেই অপেক্ষা করছিলেন। রাত প্রায় পৌনে ১১টা নাগাদ স্থানীয় এক ব্যবসায়ী বিকাশের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে জানান, দোকানের ভিতরে বিকাশ অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।
পরিবারের সদস্যরা ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় দোকানের মেঝেতে পড়ে রয়েছেন তিনি। মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। অভিযোগ, এরপরও তাঁর শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। দ্রুত তাঁকে সব্দালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, দুষ্কৃতীরা দোকান থেকে সোনার গয়না এবং প্রায় তিন লক্ষ টাকা নগদ লুট করে নিয়ে যায়। তাঁদের অভিযোগ, ব্যবসায়িক শত্রুতার কারণেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং মৃত ব্যবসায়ীর মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
অরিন্দম প্রধান