We currently don't have news in this language. Please choose another language.
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
ABP Ananda LIVE | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও। দলের সব পদ থেকে ইস্তফা দিয়েই ঋতব্রত-তৃণমূলের সঙ্গে বৈঠক। একদা মমতার ছায়াসঙ্গী। অর্থ থেকে স্বাস্থ্য, সামলেছেন গুরুত্বপূর্ণ দফতর। পালাবদলের পর গতমাসেই পান তৃণমূল রাজ্য সভানেত্রীর দায়িত্ব। আচমকা সব পদে ছেড়ে ঋতব্রত শিবিরে চন্দ্রিমা। বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন? মমতার ব্যবহারে ক্ষুব্ধ চন্দ্রিমা। ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', তৃণমূল জামানার বাজেট নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর। ক্ষোভ উগরে কালীঘাট-তৃণমূল ছাড়লেন চন্দ্রিমা। পদত্যাগপত্রে মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে উল্লেখ। আগেই ঋতব্রত-তৃণমূলে চন্দ্রিমার ছেলে সৌরভও।
'অনুপ্রবেশকারীদের কেন পশ্চিমবঙ্গে রাখব? কেন অনুপ্রবেশকারীদের জন্য পয়সা খরচ করব?', শুভেন্দু অধিকারী
একযোগে তৃণমূল ও বামেদের নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বললেন, 'বাম আমলে পিছিয়ে পড়েছিল পশ্চিমবঙ্গ। তৃণমূল আমলে ১৫ বছর ধরে তোষণের রাজনীতি। অনুপ্রবেশকারীদের কেন পশ্চিমবঙ্গে রাখব? কেন অনুপ্রবেশকারীদের জন্য পয়সা খরচ করব? সবাই সবার মতো ধর্ম পালন করুন, কিন্তু রাস্তা আটকে নয়। গুন্ডাদমন বিলের পর অভিন্ন দেওয়ানি বিধিও লাগু হবে। ধীরে ধীরে সব পদক্ষেপ করা হচ্ছে। পরিস্থিতি বদলাচ্ছে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন। বিনিয়োগকারীদের জন্য শিল্প-বান্ধব পরিবেশ তৈরি হচ্ছে। লগ্নিকারীদের জন্য ইনসেনটিভ দেবে রাজ্য সরকার।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda