We currently don't have news in this language. Please choose another language.
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Chingrighata Flyover News: কাল রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল (Chingrighata Flyover)। কাল থেকে সোমবার পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা। চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ থাকায় বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ ট্রাফিক পুলিশের।
ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। এবার হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী ICU-তে চিকিৎসাধীন। 'রোগীকে মেয়াদোত্তীর্ণ ডেক্সট্রোজ স্যালাইন দেওয়া হয়। মার্চেই এই স্যালাইনের মেয়াদ ফুরিয়ে গেছিল' অভিযোগ পরিবারের। রোগীর অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন হাসপাতাল সুপার।
এদিকে, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর খোলনলচে বদলে দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার, স্বাস্থ্যভবনে কন্ট্রোল রুমে গেলেন তিনি। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা প্রদান থেকে হাসপাতাল দালাল-শূন্য করার পক্ষে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda