We currently don't have news in this language. Please choose another language.
Chingrighata Flyover: মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
কলকাতা: রাজ্যের পালাবদলের পর জোর কদমে শুরু হয়েছে কলকাতা মেট্রোর একাধিক লাইনের কাজ। এর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ হল নিউ গড়িয়া - বিমান বন্দর করিডোরের বেলেঘাটা স্টেশন থেকে আইটি সেন্টার স্টেশনের মধ্যের কাজ। কারণ, মাঝে মাত্র ৩০০ মিটারের কিছু বেশি অংশ না জোড়ার কারণে পুরো লাইন তৈরি থাকার পরও তা চালু করা যাচ্ছিল না। কিন্তু বাইপাসের উপর প্রধান যে কয়েকটি পিলারের উপর ভায়াডাক্ট বসানোর কাজ করতে পারেনি আরভিএনএল, সেই কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই। কিন্তু আগামী ১০ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে অন্য দুটি পিলারের উপর ভায়াডাক্ট বসানোর কাজ চলবে, আর সেই কারণে বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার।
আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক
৮ জুলাই একটি নোটিফিকেশন জারি করে কলকাতা পুলিশ। টিপি/৩৬ নম্বরের ওই নোটিশে তারা জানায় আগামী ১০ জুলাই শুক্রবার রাত ৮ টা থেকে ১৩ জুলাই সোমবার সকাল ৮ টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার। এর ফলে অরেঞ্জ লাইনের সুকান্ত নগরের কাছে পিলার নম্বর ৩২৬ থেকে পিলার নম্বর ৩২৭ -এর উপর বসবে ভায়াডাক্ট।
Traffic Advisory : The Chingrighata Flyover will remain completely closed to all vehicular traffic from 20:00 hrs on Friday, 10th July 2026 to 08:00 hrs on Monday, 13th July 2026.
— Kolkata Police (@KolkataPolice) July 9, 2026
Commuters are advised to plan their journeys in advance and use alternative routes during the closure period.
Please refer to the detailed notification below.… pic.twitter.com/4282bWtCKA
আরও পড়ুন: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
নোটিশে বলা হয়েছে চিংড়িঘাটা ফ্লাইওভার ব্যবহারকারী সব উত্তরমুখী যানবাহনকে বেলেঘাটা মেন রোড এবং ই এম বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ