CID in Kalighat: ফের কালীঘাটে সিআইডি হানা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়ের বাড়িতে তদন্তকারী দল

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: কালীঘাটে ফের পৌঁছে গিয়েছে সিআইডি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছে তদন্তকারীদের এই দল। জানা গিয়েছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই বাড়িতে পৌঁছে গিয়েছেন সিআইডি আধিকারিকরা।

কলকাতা: কালীঘাটে ফের পৌঁছে গিয়েছে সিআইডি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছে তদন্তকারীদের এই দল। জানা গিয়েছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই বাড়িতে পৌঁছে গিয়েছেন সিআইডি আধিকারিকরা। আরও জানা গিয়েছে সিআইডি তাদের এক মামলার তদন্তের জন্য এক সাক্ষীর সঙ্গে কথা বলতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আত্মীয়ের বাড়িতে পৌঁছেছে।

আরও পড়ুন: দলের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট 'ফ্রিজের' আর্জি অরূপ বিশ্বাসের

জানা গিয়েছে, ২৯/ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে বাড়িতে সিআইডির আধিকারিকরা পৌঁছেছেন সেটা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়ের বাড়ি। সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা রয়েছে সিআইডির, সেই মামলার তদন্তেই ওই বাড়িতে গিয়েছে তারা। জানা গিয়েছে, সেখানে এক সাক্ষীর সঙ্গে দেখা করতেই ওই বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, এদিন মোট ৮ থেকে ১০ জনের একটা দল এসে ছিল কালীঘাটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একদম ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত তাঁর এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সিআইডি। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Ananya Banerjee : ভোট পরবর্তী...

Read Next

TMC News: ভাল তৃণমূলে, না...