CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: কৌতুকশিল্পী সময় রায়নাকে জরিমানা করল সুপ্রিম কোর্ট। আদালতে দাঁড়িয়ে তিনি মিথ্যা বয়ান দিয়েছেন বলে অভিযোগ। ‘India’s Got Latent’ নিয়ে যে মামলা হয়েছিল, তাতে আদালতের নির্দেশও তিনি মানেননি বলে দাবি।

নয়াদিল্লি: কৌতুকশিল্পী সময় রায়নাকে জরিমানা করল সুপ্রিম কোর্ট। আদালতে দাঁড়িয়ে তিনি মিথ্যা বয়ান দিয়েছেন বলে অভিযোগ। ‘India’s Got Latent’ নিয়ে যে মামলা হয়েছিল, তাতে আদালতের নির্দেশও তিনি মানেননি বলে দাবি। আর তাতেই সময়কে মোটা টাকা জরিমানা করল দেশের সর্বোচ্চ আদালত। (Samay Raina)

মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি জে ভি মোহনার বেঞ্চ সময়কে প্রথমে ১০ লক্ষ টাকা জরিমানা করে। সময়ের আইনজীবীর অনুরোধে সেই জরিমানার অঙ্ক নামিয়ে আনা হয় ৩ লক্ষে। আগামী দু’সপ্তাহের মধ্যে জরিমানার টাকা জমা করতে বলা হয়। পরের শুনানিতে আদালত যদি সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। (CJI Surya Kant)

আরও পড়ুন: মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

সময় আদালতকে ‘বোকা’ বানিয়েছেন বলেও এদিন মন্তব্য করে আদালত। বিচারপতিরা বলেন, "আমাদের মনে হয়, সময় রায়না আদালতকে বোকা বানিয়েছেন। নির্লজ্জ ভাবে আমাদের নির্দেশ লঙ্ঘন করেছেন উনি। যদি শোধরাতে না পারেন, সমাজের অনুভূতিকেকে সম্মান জানাতে না পারেন, তার ফল ভুগতে হবে।" কন্টেন্ট ক্রিয়েটর রণবীর এলাহাবাদিয়া এবং আশিস চাঞ্চলানি আদালতে যে পিটিশন দায়ের করেছিলেন, সেই নিয়ে শুনানি চলাকালীনই এমন কড়া নির্দেশ দেয় আদালত শুনানিতে উপস্থিত ছিলেন Cure SMA ফাউন্ডেশনের প্রতিনিধিরাও। ‘India’s Got Latent’-এর প্রথম সিজ়নে কিছু মন্তব্যকে ঘিরে জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। 

এদিন শুনানি চলাকালীন আইনজীবী অপরাজিতা সিংহ জানান, আদালতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেও Spinal Muscular Atrophy (SMA) রোগীদের সাহায্য়ে এগিয়ে আসেননি সময়। বলা হয়, “তিনি শো, অনুষ্ঠান করে বেড়াচ্ছেন। অথচ সংস্থার সঙ্গে যোগাযোগ করেননি, আদালতের নির্দেশ মেনে যোগাযোগ করেননি রোগীদের সঙ্গেও। জানি না উনি কী ধরনের ইয়ুথ আইকন।”

আরও পড়ুন: গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’

কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনিও সময়ের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। সম্প্রতি সময় আদালতের কার্যক্রম নিয়েও বিদ্রুপ, পরিহাস করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। বলেন, “নতুন একটি শো শুরু করেছেন সময়। সেখানে শুরুতেই তিনি জানান, এবার এমন কিছু করছেন, যা আগের বার করেননি। এর পর লেবু-লঙ্কা ঝোলান সময়। কারও নাম না নিলেও, ওঁর ইঙ্গিত স্পষ্ট।” প্রথমে বিষয়টি তিনি আদালতে তুলতে চাননি, কিন্তু সময় ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেননি জানতে পেরেই সেটি উল্লেখ করার প্রয়োজন মনে করেন বলেও জানান মেহতা। 

সওয়াল জবাব চলাকালীন সময়ের আইনজীবী আদালতে জানান, অহং বোধ থেকে সময় যোগাযোগ করেননি, এমন নয়। কিন্তু প্রধান বিচারপতি বলেন, “কেউ কেউ ভাবে দেশের বাইরে বসে থাকলেই আদালতের নীতি-নিয়মের বাইরে তারা। এবার ভুগতে দিন ওদের। এটা যদি অহঙ্কার না হয়, তাহলে অক্সফোর্ডের ডিকশনারিও বদলাতে হবে।” বছর খানেক আগে ‘India’s Got Latent’ নিয়ে তোলপাড় শুরু হয়। সেই ঝড়ঝাপটা কাটিয়ে উঠতে তাঁর অনেকটা সময় লেগেছিল বলে জানান সময়।  আবারও চাপ বাড়ল তাঁর।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Humayun Kabir: থানায়...

Read Next

Jaan Kumar Sanu: করোনা...