We currently don't have news in this language. Please choose another language.
CM On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে, " যাকে পিটিয়ে মারা হয়েছে, উনি নির্দোষ, পুলিশ আমাকে যা বলেছে..", বললেন মুখ্যমন্ত্রী
কলকাতা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় , বারুইপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর SP অফিসে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। দোষীদের কড়া শাস্তির ঘোষণা করেছেন তিনি। এদিকে ওই ঘটনায় অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। গোটা ঘটনার পর এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, " যাকে পিটিয়ে মারা হয়েছে, উনিও ইনোসেন্ট, পুলিশ আমাকে যা বলেছে, ওটা আমার কথা নয়।"
মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার এবং পুলিশ, এই ক্ষেত্রে যা করার করছে, এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্থ হয়েছে, একরত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে, খুন করা হয়েছে। তাঁরাও (নির্যাতিতার পরিবার) মিট করেছে। তাঁরা নিশ্চয় আপনাদের (মিডিয়া) বলেছে, বা না বললেও আমার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফায়েড। আমার মনে হয়েছে ওরা স্যাটিসফায়েড। প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন আই অ্যাম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে, উনিও ইনোসেন্ট, পুলিশ আমাকে যা বলেছে, ওটা আমার কথা নয়। তাঁর পরিবারের সঙ্গেও আমি মিট করেছি। ‘
তিনি আরও বলেন, যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেললাইন উপড়েছেন, প্রায় ২০০ জন চিহ্নিত হয়েছে। প্রত্যেককে গ্রেফতার করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উসকেছেন, পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গিয়েছেন, কেউ শূন্য থেকে ১ হয়েছেন। এবং অ্যান্টিন্যাশনাল ফোর্স , যারা পিছন থেকে উসকেছেন, তাঁদেরকেও আইডেনটিফাই করা হয়েছে। তাঁদের কল রেকর্ড ইত্যাদি, ডিজিপি-র নের্তৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রোপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার