We currently don't have news in this language. Please choose another language.
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই কালীগঞ্জকাণ্ডে অ্যাকশন, তামান্না খুনে FIR-এ নাম থাকা সবাই গ্রেফতার
কলকাতা: মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই কালীগঞ্জকাণ্ডে অ্যাকশন, এফআইআরে নাম থাকা সবাইকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই তামান্না খুনে ২ দিনে গ্রেফতার ১৩ জন।
আরও পড়ুন, ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার চরম বিপদে পাশে দাঁড়াল ভারত, শুরু ‘অপারেশন Amistad’
'তামান্নার ন্যায়বিচার আমাদের অগ্রাধিকার, প্রতিশ্রুতি পূরণ করছি। অপরাধ অপরাধই, নিরপেক্ষ ও দ্রুত অ্যাকশন নেওয়া হবে', ধৃতদের তালিকা দিয়ে কালীগঞ্জকাণ্ডে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। গতকাল তামান্নার বাড়িতে যান বিশেষ সরকারি আইনজীবী। কালীগঞ্জকাণ্ডে সুবিচারের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, 'কৃষ্ণনগর পুলিশ জেলার দ্রুত ও আইনি পদক্ষেপ আমি খুশি। তামান্নার মায়ের সঙ্গে সাক্ষাতের পরই পুলিশ দ্রুত কাজ করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির পর আইনি ব্যবস্থা নিয়েছে। FIR-এ নাম থাকা প্রায় সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুগ্রাম, নাগপুরেও পুলিশ ক্রমাগত যোগাযোগ রেখেছে।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার