CM Suvendu Adhikari: "BJP সরকার উন্নতির জন্য দ্বিগুণ টাকা..", উত্তরবঙ্গে গিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Audio Narrative Assistant
Executive Summary
কার্শিয়াং: উত্তরবঙ্গে গিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, '১৫, ১৬ ও ১৭ জুন ১১০০ টি জায়গায় জনকল্যাণ শিবির রাজ্যের। পাহাড়ে উন্নতিই আসল লক্ষ্য বিজেপি সরকারের।

কার্শিয়াং: উত্তরবঙ্গে গিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, '১৫, ১৬ ও ১৭ জুন ১১০০ টি জায়গায় জনকল্যাণ শিবির রাজ্যের। পাহাড়ে উন্নতিই আসল লক্ষ্য বিজেপি সরকারের। আগের সরকার পাহাড়ের জন্য কোনও কাজ করেনি। জিটিএ-কে আগের অর্থবর্ষে ১৮০ কোটি টাকা দিয়েছিল সরকার, কাজ হয়নি, দুর্নীতি হয়েছে। বিজেপি সরকার পাহাড়ের উন্নতির জন্য দ্বিগুণ টাকা দিতে বদ্ধপরিকর। আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে পাহাড়বাসী। আগামী দিনে কালিম্পং, দার্জিলিং যাব।'

আরও পড়ুন, বিধানসভায় সর্বদল বৈঠকে ডাক পেল না 'কালীঘাট' তৃণমূল, কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের ?

জিটিএ-তে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করবে সিবিআই। নবান্ন থেকে আগেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্য়মন্ত্রী। মঙ্গলবার, ফের উত্তরবঙ্গ সফরে গিয়ে দুর্নীতি নিয়ে জিটিএ-একে বিঁধলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন,  আমি আপনাদের জিজ্ঞেস করছি, জিটিএ দুর্নীতির তদন্ত হওয়া উচিত? হওয়া উচিত? যে সব দুর্নীতিগ্রস্তরা আপনাদের আপনাদের টাকা চুরি করেছে, তাদের জেলে পাঠানো উচিত তো? জেলে পাঠানো উচিত তো? জোরে বলুন। আপনাদের উন্নয়নের স্বার্থে কাজ করবে এই সরকার।  আমরা কাউকে ছাড়ব না। আমরা খাব না, খেতেও দেব না। যারা লুঠ করেছে, তাদের জেলে পাঠানোর কাজ করবে বিজেপি।

 পাশাপাশি, জিটিএ-তে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করে স্বচ্ছ নিয়োগের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন,  বেকার যুব সমাজকে চাকরি দেওয়ার কাজ করছি, স্বচ্ছভাবে। জিটিএ-র মতো  শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, সেভাবে এই সরকার নিয়োগ করবে না। পরীক্ষার মাধ্যমে স্বচ্ছভাবে আমরা শিক্ষিত ভাই-বোনেদের চাকরি দেওয়ার ব্যবস্থা করব।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - States

Read Previous

অভিষেকের PA-র...

Read Next

Lionel Messi: রাত পোহালেই...