We currently don't have news in this language. Please choose another language.
CM Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর, "১৫ বছর ধরে এ রাজ্যে জামাতি সরকার চলেছে"
কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন বিজেপি নেতানেত্রীরা। কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তাঁরা। আত্মবলিদান দিবসে পূর্বতন সরকারকে (তৃণমূল সরকার) জোর নিশানা মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন, মমতার হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রতর হাতে, নতুন চেয়ারপার্সন হলেন অরূপ রায়
মুখ্যমন্ত্রী বলেন, 'এতদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দেওয়া হয়েছিল। ১৫ বছর ধরে এ রাজ্যে জামাতি সরকার চলেছে', আত্মবলিদান দিবসে আগের তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। তিনি আরও বলেন,'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে চলবে বর্তমান সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্যজনক, নেপথ্যে চক্রান্ত রয়েছে। আগের সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালন করতে দেয়নি। আগের সরকারকে উত্তর দিয়ে দিয়েছে জনগণ।'
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে, মাল্যদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিন্হা, তথাগত রায়রা। প্রতি বছর ২৩ জুন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালিত হয়। গেরুয়া শিবিরে এই দিনটি 'আত্মবলিদান দিবস' হিসেবেও পরিচিত। আত্মবলিদান দিবসে পূর্বতন সরকারকে জোর নিশানা মুখ্যমন্ত্রীর।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার