CM Suvendu Adhikari:"চলুন না ব্রিগে়ডে যাই, দম আছে ?..", ২১ জুলাইয়ের আগে কালীঘাট-তৃণমূলকে জোর কটাক্ষ মুখ্য়মন্ত্রীর

Audio Narrative Assistant
Executive Summary
ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা: ২১ জুলাই। বহু বছর ধরে এই দিনটাতেই শহিদ দিবস পালন করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের ২১ জুলাই অন্য় মাত্রা নেয়,জাঁকমজকপূর্ণ এক অনুষ্ঠান,সাজো সাজো রব, বিশাল মঞ্চ, প্রচুর মানুষ, তারকার ঢল। কিন্তু ভোটে হারার পর সেই তৃণমূল এখন ছন্নছাড়া।

ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা: ২১ জুলাই। বহু বছর ধরে এই দিনটাতেই শহিদ দিবস পালন করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের ২১ জুলাই অন্য় মাত্রা নেয়,জাঁকমজকপূর্ণ এক অনুষ্ঠান,সাজো সাজো রব, বিশাল মঞ্চ, প্রচুর মানুষ, তারকার ঢল। কিন্তু ভোটে হারার পর সেই তৃণমূল এখন ছন্নছাড়া। এ বলছে, আমি আসল তৃণমূল। ও বলছে আমি, এমনকি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস কর্মসূচি পালন করতে চেয়ে, শনিবারই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূল। 

আরও পড়ুন, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR , কুণাল, দোলা, বৈশ্বানরকে নোটিস

তৃণমূলকে খোঁচা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, "দম আছে? দম থাকলে লড়ুন,কোনও অসুবিধা নেই,লোক আসবে না আপনাদের সঙ্গে"

রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করে কালীঘাট-তৃণমূলের সদস্যরা। এই প্রসঙ্গ টেনেই সোমবার তৃণমূলকে খোঁচা দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আপনি অ্য়াপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতে নিয়ে চলে যাবেন? মামারবাড়ি নাকি? ফিতে নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? অনুমতির জন্য় আবেদন করবেন, কোথায় দেব বলে দেব। কোথায় দেব বলে দেব। আরে, আপনাদের লোক প্রচুর। প্রচুর লোক। লক্ষ লক্ষ লোক। ৩০ লাখ লোক হয়। এবারেও চলুন না ব্রিগে়ডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন। কোনও অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে। 

শহিদ তর্পণের মঞ্চ থেকে ‘পাগলু’ ছবির গান গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেব

 ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ২১ জুলাইয়ের সভা ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। শহিদ তর্পণের মঞ্চ থেকে ‘পাগলু’ ছবির গান গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেব। ১৯৯৩ সালের ২১ জুলাই, পুলিশের গুলিতে প্রাণ হারান ১৩ জন যুব কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটাই শহিদ দিবস হিসাবে পালিত হয়। কিন্তু এবারের ২১ জুলাই কী হবে? কংগ্রেস থেকে উঠে আসা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সামনে এখন রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই। এদিকে, কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা 21 জুলাইয়ের অনুষ্ঠানের জন্য় রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন... সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, এই মাপজোকের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সমস্য়ায় পড়তে হয় নিত্য়যাত্রীদের।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

Fact Check: মার্জ হয়ে...

Read Next

TMC News: 'কালীঘাট' বনাম...