CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার

Audio Narrative Assistant
Executive Summary
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : অপরাধ করলে শুধু শাস্তি নয়, এবার বাজেয়াপ্ত পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬ আনতে চলেছে বিজেপি সরকার। সোমবার আনুষ্ঠানিকভাবে বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : অপরাধ করলে শুধু শাস্তি নয়, এবার বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি। পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬ আনতে চলেছে বিজেপি সরকার। সোমবার আনুষ্ঠানিকভাবে বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজের কিছু অংশ সমাজবিরোধী কার্যকলাপে জড়িত হচ্ছে। ফলে রাজ্যের প্রকৃত নাগরিকদের জীবন ও সম্পত্তির উপর গুরুতর হুমকির সৃষ্টি হচ্ছে। এগুলির উল্লেখ রয়েছে বিলে। প্রচলিত আইন ও বিধানে বর্তমান ব্যবস্থাগুলি এই ধরনের ক্ষতিকর কার্যকলাপ মোকাবিলা ও দমনে অকার্যকর ও অপর্যাপ্ত। আইনের ফাঁক গলে অনেকে ছাড় পেয়ে যাচ্ছে। সেই জন্যই পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬ আনতে চলেছে বিজেপি সরকার। সমাজবিরোধী কার্যকলাপে দোষী সাব্যস্ত হলে শুধু শাস্তি নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার, উল্লেখ বিলে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

Taratala Misshape: একদিন কাজে...

Read Next

Alka Yagnik Health:...