CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Audio Narrative Assistant
Executive Summary
মেচেদা, পূর্ব মেদিনীপুর : মেচেদার সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১৬ অগস্ট আয়ুষ্মান দিবস পালন করবে রাজ্যের নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'আয়ুষ্মান ভারত ৭০ বছর পেরিয়ে গেলে সবাই পাবেন।

মেচেদা, পূর্ব মেদিনীপুর : মেচেদার সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১৬ অগস্ট আয়ুষ্মান দিবস পালন করবে রাজ্যের নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'আয়ুষ্মান ভারত ৭০ বছর পেরিয়ে গেলে সবাই পাবেন। বাকি যাঁরা যোগ্য সবাই পাবেন। প্রায় ৭০ শতাংশ লোক কভার হয়ে যাচ্ছে। বাকি যে ৩০ শতাংশ কভার হচ্ছে না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা চালু হবে। একই সঙ্গে চালু হবে। ১৬ অগস্ট সরকারের ১০০ দিন পূরণ হবে। ১৬ অগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। আর সেই দিনটা আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে।'           

'যেখানে সেখানে রং করে দেওয়াটা বিজেপির অ্যাজেন্ডার মধ্যে নেই', অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারে গেরুয়া রং, কী বলছেন শমীক ভট্টাচার্য ?

এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন নিরাপত্তার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। চিন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। বখরি ঈদও করেছেন পশুহত্যা আইন মেনে, কোনও অসুবিধা নেই। মহরমেও রাস্তায় বেরিয়েছেন, অস্ত্র বাড়িতে রেখে, কোনও অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যের কানে গিয়ে ফুঁ ফুঁ করার দরকার নেই। সব ঠিক চলবে। সুন্দর চলবে। আর বন্দেমাতরমটা গাইতে হবে। ঠোঁট না নাড়ালে হবে না। আমরা লক্ষ্য রাখছি।'                              

বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?

তমলুক সাংগঠনিক জেলার বিজেপির পদাধিকারীদের নিয়ে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী।বেঁধে দিলেন নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচনের সুর। পদাধিকারীদের নিয়ে করলেন রুদ্ধদ্বার বৈঠকও। বৈঠকে তোলাবাজি, দুর্নীতি নিয়ে একাধিক বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। মিথ্যে মামলা থেকে বিজেপি কর্মীদের অব্যাহতি দেওয়ার বিষয়টিও উঠে এল বৈঠকে।                        

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Deepika Padukone: মুম্বইতে...

Read Next

Baruipur News:...