CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি পার্কিং নিয়ে কড়া পুলিশ, কোন রাস্তায় বন্ধ হল বেআইনি পার্কিং

Audio Narrative Assistant
Executive Summary
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি পার্কিং নিয়ে কড়া পুলিশ। হরিশ মুখার্জি রোডে বন্ধ করা হল বেআইনি পার্কিং। SSKM হাসপাতালের কাছে গুরুদ্বারের আশপাশে রয়েছে বেশ কিছু ধাবা ও রেস্তোরাঁ।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি পার্কিং নিয়ে কড়া পুলিশ। হরিশ মুখার্জি রোডে বন্ধ করা হল বেআইনি পার্কিং। SSKM হাসপাতালের কাছে গুরুদ্বারের আশপাশে রয়েছে বেশ কিছু ধাবা ও রেস্তোরাঁ। সেখানে রাত পর্যন্ত প্রতিদিনই ভিড় জমে। স্থানীয়দের অভিযোগ ছিল, ধাবা ও রেস্তোরাঁয় আসা সেই সব মানুষদের গাড়ি রাস্তার দু'পাশ জুড়ে যেখানে সেখানে পার্কিং করে রাখা হত। অভিযোগ জানতে পেরেই পুলিশকে ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী। সেইমতো গতকাল রাতে ভবানীপুর থানার পুলিশ হরিশ মুখার্জি রোডের একদিকে গার্ডরেল দিয়ে দেয় পুলিশ। এখন রাস্তার শুধুমাত্র একদিক জুড়েই গাড়ি পার্কিং করা যাচ্ছে। পাশের শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটেও বেআইনি পার্কিংয়ে গাড়ি রাখতে দিচ্ছে না পুলিশ। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

NEET UG 2026 Exam : কেন্দ্রের...

Read Next

RG কর তদন্তে বিরাট...