We currently don't have news in this language. Please choose another language.
CM Suvendu Kakoli Meet: নবান্নে হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে ১ ঘণ্টারও বেশি সময় বৈঠক কাকলির, ফের নতুন করে সমীকরণ ?
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে ১ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক কাকলি ঘোষ দস্তিদারের। নবান্নের বৈঠক নতুন করে সমীকরণ ? সূত্র মারফত খবর, এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। ২০ জন বিদ্রোহী সাংসদ নাম লিখিয়েছেন NCPI-এ। তাঁদেরই প্রতিনিধি হয়ে আচমকা নবান্নে বৈঠক করলেন কাকলি ঘোষ দস্তিদার।
তাহলে কি ফের নতুন কোনো সমীকরণ ? মূলত সেই সমীকরণের জল্পনাই উসকে দিয়েছে আজকের এই বৈঠক। এদিন সন্ধ্যে ৭ নাগাদ আচমকাই কাকলি ঘোষ দস্তিদার, তিনি নবান্নে গিয়ে পৌঁছন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ছিলেন। সেখান থেকে তিনি নবান্নে যান। এবং যেটা জানা যাচ্ছে, প্রায় ১ ঘণ্টার বেশি তাঁদের মধ্যে বৈঠক হয়। এবং সূত্র মারফৎ এটাও জানা যাচ্ছে, রাজ্যে যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প , যেগুলি দীর্ঘদিন ধরে আটকে আছে, সেই প্রকল্পে রাজ্য সরকারের সহায়তা কী, আজকে কাকলি ঘোষ দস্তিদার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার