Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার ওপর হামলা, ২ অভিযুক্ত ছাড়া পেতেই মালা পরিয়ে স্বাগত !

Audio Narrative Assistant
Executive Summary
জয়পুর : জয়পুরে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের (Cockroach Janta Party's founder Abhijeet Dipke) ওপর হামলায় অভিযুক্ত দুইজন থানা থেকে ছাড়া পেয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও।

জয়পুর : জয়পুরে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের (Cockroach Janta Party's founder Abhijeet Dipke) ওপর হামলায় অভিযুক্ত দুইজন থানা থেকে ছাড়া পেয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, মুক্তির পর ওই দুইজনকে স্বাগত জানানো হচ্ছে এবং তাঁদের সমর্থকরা তাঁদের মালাও পরিয়ে দিচ্ছেন। 'ইনকিলাব জিন্দাবাদ' ও 'ভারত মাতা কি জয়' স্লোগানের মধ্যে দিয়ে তাঁদের মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয়। রাজস্থানের জয়পুরে শান্তিপূর্ণ প্রতিবাদ চলাকালীন CJP-র প্রতিষ্ঠাতাকে থাপ্পড় মারায় অভিযুক্ত ওই দুইজন। দীপকের ওপর হামলার ঘটনা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়েছিল।   

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

IND vs AFG: আজ জিতলেই...

Read Next

TMC Leader Arrested: বাংলাদেশে...