Congress News: ‘মোদির না বলা কথাও কি শুনতে পান উনি!’ শশী তারুরকে নিয়ে ফের অস্বস্তি বাড়ল কংগ্রেসের

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে ছত্রখান তৃণমূল। বিদ্রোহী বিধায়করা নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করছেন। বিদ্রোহী সাংসদরা আবার অখ্যাত

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে ছত্রখান তৃণমূল। বিদ্রোহী বিধায়করা নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করছেন। বিদ্রোহী সাংসদরা আবার অখ্যাত দলে যোগদান করেছে। দলের অ্যাকাউন্টে গচ্ছিত টাকা নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। তবে শুধুই পশ্চিমবঙ্গ নয়, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা-সাংসদরাও ঘোড়া কেনাবেচায় শামিল হয়েছেন বলে খবর। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতেও বিদ্রোহ জোরাল হয়ে উঠছে বলে জানা যাচ্ছে। আর সেই আবহেই কংগ্রেসের অন্দরেও নতুন করে ফাটল চোখে পড়ছে। তিরুঅনন্তপুরমের সাংসদ শশী তারুরকে ঘিরে অসন্তোষ বাড়ছে ক্রমশ। কংগ্রেস সাংসদ পবন খেরা প্রকাশ্যেই সরব হয়েছেন। (Shashi Tharoor)

গত দু’বছরে একাধিক বার তারুরের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের মনোমালিন্যের খবর সামনে এসেছে। দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে তিনি কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন বার বার। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে আমেরিকার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিন ভারতীয়র প্রাণ গিয়েছে। G7 চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সেই নিয়ে কেন কড়া প্রশ্ন তুললেন না মোদি, সেই নিয়ে বিরোধীরা যখন একযোগে আক্রমণাত্মক, সেই সময়ও মোদিপ্রশস্তিই শোনা গিয়েছে তারুরের গলায়। সেই নিয়ে ফের অস্বস্তি বেড়েছে কংগ্রেসের। (Congress News)

G7-এ মোদি-ট্রাম্পের সাক্ষাৎ নিয়ে সম্প্রতি তারুর বলেন, “প্রধানমন্ত্রী মোদি নিজের অবস্থান স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, প্রকাশ্য বৈঠকেও, দ্বিপাক্ষিক বৈঠকেও। যুদ্ধকালীন পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজে যে হামলা হওয়া উচিত নয়, সেই বার্তা দেওয়া উচিত ছিল। ওঁরা সৈনিক নন, সেই বার্তাই দিয়েছেন মোদি। ভারতের পতাকা লাগানো জাহাজে এবং অন্য জাহাজে ভারতীয়রা রয়েছে। অবরোধ লঙ্ঘন হলে অন্য ব্যবস্থা নিন। প্রাণে মেরে ফেলবেন না”। যদিও বিরোধীদের দাবি, আন্তর্জাতিক মহলের সামনে স্পষ্ট ভাষায় ভারতীয়দের মৃত্যুর নিন্দা করেননি মোদি। বরং হাসিমুখে ট্রাম্পের সঙ্গে আলাপচারিতা সারতে দেখা যায় তাঁকে। ট্রাম্পও মোদি কতটা সুপুরুষ, তার ব্যাখ্য়া দিয়ে গোটা ঘটনার দায় এড়িয়ে যান। 

আর তাই তারুরের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন পবন। কটাক্ষের সুরে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর প্রতি আমার সিনিয়র সতীর্থ শশী তারুরের মুগ্ধতা বাস্তব জগতের সব সীমাবদ্ধতা ছাড়িয়ে গিয়েছে। এখন তো মনে হচ্ছে, মোদি যা মুখে উচ্চারণ পর্যন্ত করেননি, তাও শুনতে পাচ্ছন উনি (তারুর)। মোদি-ট্রাম্পের সাক্ষাৎ নিয়ে বিদেশমন্ত্রক যে প্রতিলিপি প্রকাশ করেছে, তাতে ওমান উপসাগরে ঠান্ডা মাথায় তিন ভারতীয়কে হত্যার উল্লেখ নেই। অপারেশন সিঁদুরের পর মোদি-ট্রাম্পের প্রথম বৈঠক। অথচ বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ভারতকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন বলে ট্রাম্প যে ১২০ বারের বেশি দাবি করেছেন, তারও কোনও উল্লেখ নেই। ভারতের অতিথি হয়ে আসা ইরানের নৌবাহিনীর জাহাজ IRIS Dena-র উল্লেখও পাওয়া যায়নি প্রতিলিপিতে। তার পরও মোদির জোরাল বক্তব্য, বলিষ্ঠ বিরোধিতা এবং আপসহীন কূটনীতির কথা শুনতে পেয়েছেন তারুর, যা সরকারি নথিতে পর্যন্ত নেই। আমরা তো সাধারণ মানুষ। হতে পারে মানবিক ইন্দ্রিয়ই আমাদের সীমাবদ্ধতা। মহামানব মোদির ভক্তদের ক্ষেত্রে বিষয়টি উল্টো। তিনি যত কম কথা বলেন, তত বেশি শুনতে পান ভক্তরা।”

পবনের কটাক্ষের পর সোশ্যাল মিডিয়ায় ফের মুখ খোলেন তারুর। তিনি জানান, তিনি শুধুমাত্র সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যই তুলে ধরেছেন। সরকারি নথিতে নেই, মোদিকে নিয়ে তেমন কিছু বলেননি। একটি ইউটিউব ভিডিও-ও পোস্ট করেছেন তারুর। এমন পরিস্থিতিতে কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি-র সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা। তাঁর দাবি, কংগ্রেসের লজ্জা ক্রমশ বাড়ছে। গতকাল রাহুল গাঁধীকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি তারুর। বরং মোদিকে নিয়ে তাঁর অবস্থানও কংগ্রেসের পরিপন্থী। তারুরের প্রশংসাও করেন শেহজাদ। তাঁর মতে, তারুর বরাবরই মোদির দূরদৃষ্টি, বাগ্মিতা এবং নেতৃত্বের প্রশংসক। এই গোটা বিতর্কে তারুরকে নিয়ে নতুন করে কংগ্রেসের অস্বস্তি বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

International Yoga Day: রাতের...

Read Next

TMC News: তৃণমূলের...