Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা

Audio Narrative Assistant
Executive Summary
Congress News: পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে উত্তেজনা। কংগ্রেসে যোগ দেওয়ার উদ্দেশ্যে আজ কলকাতা পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আজ পৌঁছে যান বিধান ভবনে। আর সেই সময়ই উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

Congress News: পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে উত্তেজনা। কংগ্রেসে যোগ দেওয়ার উদ্দেশ্যে আজ কলকাতা পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আজ পৌঁছে যান বিধান ভবনে। আর সেই সময়ই উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। তৃণমূল ছেড়ে আজ কংগ্রেসে যোগ দিতে আসেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রেহনা খাতুন। কংগ্রেস কর্মীদের অভিযোগ ওই প্রাক্তন কাউন্সিলর দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের ওই প্রাক্তন কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হয় ডিমও। বিধান ভবনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদে ডিমও ছোড়া হয়। কংগ্রেস কর্মীরা বলছেন রেহনা খাতুনকে তাঁরা কংগ্রেসে যোগ দিতে দেবেন না। যাঁরা এতদিন ধরে কংগ্রেসের উপর অত্যাচার করেছে, তাদের কোনও ভাবে কংগ্রেসে যোগ দিতে দেবেন না বলেন কংগ্রেস কর্মীরা।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

BSNL Yatra SIM :  BSNL আনল বিশেষ...

Read Next

Abhishek Banerjee: বিশেষজ্ঞ...