We currently don't have news in this language. Please choose another language.
Cough Syrup: আর প্রেসক্রিপশন ছাড়া কিনতেই পারবেন না সর্দির সিরাপ? ভাল হল না মন্দ? বলছেন চিকিৎসক
ভারতে কাশির সিরাপ বা কাফ সিরাপ কেনার ক্ষেত্রে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া কোনও ধরনের কাফ সিরাপ বা সিরাপ-ভিত্তিক ওষুধ কেনা যাবে না। অর্থাৎ, এতদিন যেভাবে সরাসরি ওষুধের দোকান থেকে কাশির সিরাপ কেনা যেত, সেই ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে গেল। কেন্দ্রের প্রকাশিত সংশোধিত নির্দেশিকায় বলা হয়েছে, সিরাপ-জাতীয় ওষুধকে আর ওভার-দ্য-কাউন্টার (OTC) বিক্রির আওতায় রাখা হবে না। ফলে কেবলমাত্র লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসি থেকেই এবং চিকিৎসকের প্রেসক্রিপশন দেখিয়ে এই ধরনের ওষুধ কেনা যাবে। স্বাস্থ্য মন্ত্রক ড্রাগস রুলস, ১৯৪৫-এর অধীনে থাকা Schedule K থেকে "Syrups" শব্দটি বাদ দিয়েছে। এর ফলে কাশির সিরাপসহ বিভিন্ন তরল ওষুধের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে। মোটের উপর আর প্রেসক্রিপশন ছাড়া কিনতেই পারবেন না সর্দির সিরাপ? সাধারণের জন্য ভাল হল না মন্দ? জানাচ্ছেন চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Health. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda