We currently don't have news in this language. Please choose another language.
Crorepati Tips : মাসে ১০,০০০ জমা করেই হতে পারেন ১০ কোটির মালিক, শুধু মেনে চলতে হবে এই ফর্মুলা
Investment Tips: মোটা মাইনের প্রয়োজন নেই, মাসে মাসে ১০,০০০ টাকা করে জমালেই হতে পারেন ১০ কোটির মালিক। সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে কিছু বিষয়। তবেই দ্রুত এই টাকা সঞ্চয় (Savings) করতে পারবেন আপনি। মনে রাখবেন, এই ক্ষেত্রে যত কম বয়সে আপনি বিনিয়োগ (Invetsment) করতে পারবেন তত ভাল।
এই ক্ষেত্রে স্টেপ আপ SIP দারুণ কাজ করে
আজকাল বেশি লাভের আশায় বেশিরভাগ বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। এই ক্ষেত্রে এসআইপি(SIP) দীর্ঘমেয়াদে বড় তহবিল গড়তে কাজে লাগে। তবে মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডের রিটার্ন সম্পূর্ণ বাজার-নির্ভর, এতে কোনও নিশ্চিত রিটার্নের গ্যারান্টি থাকে না। আসুন দেখে নেওয়া যাক, কীভাবে প্রতি মাসে মাত্র ১০,০০০ টাকা জমিয়ে ১০ কোটি টাকার তহবিল গড়া সম্ভব।
স্টেপ-আপ এসআইপিতেই লুকিয়ে রয়েছে সবকিছু
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে মনে রাখতে হবে একটা বিষয়। সাধারণ এসআইপি-র তুলনায় Step-up SIP হল এমন একটি পদ্ধতি, যেখানে প্রতি বছর আপনার আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগের পরিমাণও বৃদ্ধি করতে হয়। এতে বেশি টাকার চাপ পড়ে না পকেটে, পাশাপাশি দ্রুত বড় ফান্ড তৈরি করা যায়।
১ মাসিক ১০,০০০ টাকা দিয়ে শুরু করলে (লক্ষ্য: ৩১ বছর)
যদি কোনও ব্যক্তি প্রতি মাসে ১০,০০০ টাকা দিয়ে একটি SIP শুরু করেন এবং প্রতি বছর বিনিয়োগের পরিমাণ ১০ শতাংশ (10%) করে বৃদ্ধি (Step-up) করেন:
আনুমানিক বার্ষিক রিটার্ন: ১২% (12%)
সময়সীমা: প্রায় ৩১ বছর
মোট জমানো টাকা: প্রায় ২.১৮ কোটি টাকা
চক্রবৃদ্ধির ম্যাজিকে বৃদ্ধি: প্রায় ৮ কোটি টাকা
মোট ফান্ড: প্রায় ১০.১৮ কোটি টাকা
২ মাসিক ২৫,০০০ টাকা দিয়ে শুরু করলে (লক্ষ্য: ২৫ বছর)
আপনি যদি আরও দ্রুত এই লক্ষ্যে পৌঁছাতে চান, তবে বিনিয়োগের অঙ্কটা একটু বাড়াতে হবে। ২৫,০০০ টাকা মাসিক SIP এবং প্রতি বছর ১০% স্টেপ-আপ করলে:
সময়সীমা: প্রায় ২৫ বছর
মোট জমানো টাকা: প্রায় ২.৯৫ কোটি টাকা
মোট ফান্ড: প্রায় ১০.৬৯ কোটি টাকা
৩ মাসিক ৫০,০০০ টাকা দিয়ে শুরু করলে (লক্ষ্য: ২০ বছর)
যাঁরা কর্মজীবনের মাঝামাঝি সময়ে আছেন এবং বেশি টাকা সঞ্চয় করতে সক্ষম, তাঁরা মাত্র ২০ বছরেই ১০ কোটির কাছাকাছি পৌঁছাতে পারেন। ৫০,০০০ টাকা মাসিক SIP এবং প্রতি বছর ১০% স্টেপ-আপ করলে:
সময়সীমা: প্রায় ২০ বছর
মোট ফান্ড: প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি
এক নজরে সম্পূর্ণ হিসেব
| শুরুর মাসিক SIP | বার্ষিক বৃদ্ধির হার (Step-up) | আনুমানিক রিটার্ন | কত বছরে লক্ষ্য পূরণ? | মোট তৈরি হওয়া ফান্ড |
| ₹১০,০০০ | ১০% | ১২% | ৩১ বছর | ₹১০.১৮ কোটি |
| ₹২৫,০০০ | ১০% | ১২% | ২৫ বছর | ₹১০.৬৯ কোটি |
| ₹৫০,০০০ | ১০% | ১২% | ২০ বছর | ₹১০ কোটি |
বিশেষজ্ঞের পরামর্শ
বিনিয়োগ শুরু করার আগে সর্বদা আপনার আর্থিক পরিস্থিতি, ভবিষ্যৎ লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা যাচাই করে নেওয়া উচিত। যেহেতু মিউচুয়াল ফান্ড বাজারগত ঝুঁকির অধীন, তাই কোনও বড়সড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
আরও পড়ুন : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তাপস দত্ত