We currently don't have news in this language. Please choose another language.
Crorepati Tips : ১০ বছরে কোটি টাকার তহবিল গড়তে চান ? মাসে মাসে কত টাকা লাগে, কীভাবে স্বপ্ন হবে বাস্তব ?
Mutual Fund SIP : আপনিও যদি কম সময়ে বড় কোটি টাকার তহবিল (Crorepati Tips) গড়তে চান, তাহলে এখানে রইল সঠিক পথ। প্রতি মাসে কত টাকা জমিয়ে এই বিশাল অঙ্কের ফান্ড (Mutual Fund) গড়া যেতে পারে। জেনে নিন, সঠিক সূত্র।
কোন পথে হতে পারেন কোটিপতি
এই পথ মেনে চললে আপনি মাত্র ১০ বছরেই এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে আপনার। তবে এই ক্ষেত্রে পুরো টাকা ইক্যুইটি বা শেয়ার বাজারে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই বিষয়ে পরামর্শ দিয়েছেন সেবি-রেজিস্টার্ড আর্থিক উপদেষ্টা প্রীতি জেন্দে। তাঁর মতে, বাজারের দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে কেবল ইক্যুইটি বাজারে ভরসা করা ঠিক নয়। এই ক্ষেত্রে ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করা প্রয়োজন বিনিয়োগকারীদের।
রিটার্নের হার অনুযায়ী কত টাকা মাসে জমাতে হবে ?
১০ বছরে ১ কোটি টাকা জমাতে হলে আপনার প্রতি মাসের বিনিয়োগের পরিমাণ নির্ভর করবে আপনি বার্ষিক কত শতাংশ রিটার্ন পাচ্ছেন তার ওপর। নীচে একটি সহজ হিসাবের তালিকা দেওয়া হল:
| বার্ষিক আনুমানিক রিটার্ন (%) | প্রতি মাসের প্রয়োজনীয় SIP (টাকা) | ১০ বছর পর মোট জমানো তহবিল (টাকা) |
| ১৩% | ₹৪০,৬০০ | ₹১,০০,১৫,২৩৪ |
| ১২% | ₹৪৩,০৫০ | ₹১,০০,০২,১৯৭ |
| ১১% | ₹৪৫,৭০০ | ₹১,০০,০৭,৭১৯ |
| ১০% | ₹৪৮,৫০০ | ₹১,০০,১৭,৭৭৩ |
গুরুত্বপূর্ণ বিষয়: মিউচুয়াল ফান্ডের রিটার্ন কখনোই নির্দিষ্ট বা আগে থেকে ১০০% নিশ্চিত করে বলা যায় না। তাই নিজের আর্থিক লক্ষ্যের চেয়ে কিছুটা মার্জিন অফ সেফটি (নিরাপত্তা সীমা) রেখে পরিকল্পনা করা বুদ্ধিমানের কাজ হবে।
প্রতি মাসে কত বিনিয়োগ করলে সাফল্য ?
যাঁদের পক্ষে শুরুতেই প্রতি মাসে ৪০,০০০ টাকার বেশি এসআইপি করা কঠিন, তাঁরা 'স্টেপ-আপ এসআইপি'-এর সাহায্য নিতে পারেন।
এই পদ্ধতিতে আপনি অপেক্ষাকৃত কম টাকা (যেমন প্রতি মাসে ৩০,০০০ টাকা) দিয়ে শুরু করতে পারেন এবং প্রতি বছর নিজের আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগের পরিমাণ ১০% করে বাড়িয়ে নিতে পারেন। তাহলেও ১২% বার্ষিক রিটার্নের হারে ১০ বছর শেষে আপনার ১ কোটি টাকার লক্ষ্য পূরণ হওয়া সম্ভব।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : চাকরি বদলালে নিজে থেকেই ট্রান্সফার হবে PF ব্য়ালেন্স, কাদের জন্য এই সুবিধা ?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তাপস দত্ত