Daily Astrology: আয় বৃদ্ধি-পদোন্নতির যোগ, নতুন পরিচয় থেকে মিলতে পারে বড় সুযোগ, রাশিফলে বড় ভবিষ্যদ্বাণী

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: বুধবার স্বাতী নক্ষত্র, পরিধ যোগ, বুধাদিত্য যোগ এবং ভদ্র রাজযোগের প্রভাবে শেষ ছয় রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত কারও আর্থিক উন্নতি হতে পারে, কেউ পেতে পারেন নতুন সুযোগ, আবার কিছু রাশিকে স্বাস্থ্য ও সম্পর্কের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।                  ♎ তুলা রাশি (Libra) আজ ব্যবসায় নতুন চুক্তি বা বড় কোনও সুযোগ আসতে পারে। তবে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

কলকাতা: বুধবার স্বাতী নক্ষত্র, পরিধ যোগ, বুধাদিত্য যোগ এবং ভদ্র রাজযোগের প্রভাবে শেষ ছয় রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কারও আর্থিক উন্নতি হতে পারে, কেউ পেতে পারেন নতুন সুযোগ, আবার কিছু রাশিকে স্বাস্থ্য ও সম্পর্কের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।                 

♎ তুলা রাশি (Libra)

আজ ব্যবসায় নতুন চুক্তি বা বড় কোনও সুযোগ আসতে পারে। তবে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন।

পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের আলোচনা হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিলে সাফল্য পাবেন। তবে স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৬

♏ বৃশ্চিক রাশি (Scorpio)

আজ অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফল মিলতে পারে।

শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯

♐ ধনু রাশি (Sagittarius)

দীর্ঘদিনের কোনও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।

পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে।

শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫

♑ মকর রাশি (Capricorn)

আজ কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। তবে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য মিলবে। ব্যবসায়ীদের নতুন প্রকল্পে বিনিয়োগের আগে আর্থিক পরিকল্পনা করা প্রয়োজন।

পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে ক্লান্তি ও অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম নেওয়া জরুরি।

শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৮

♒ কুম্ভ রাশি (Aquarius)

আজ নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা শুরু করতে পারেন।

চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটানোর সুযোগ পাবেন।

শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪

♓ মীন রাশি (Pisces)

আজ মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটের উপর ভালো এবং নতুন আয় বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।

পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে।

শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Astrology. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Astrology

Read Previous

TMC Corruption List : শুধু কি...

Read Next

Wednesday Horoscope: বুধবার...