We currently don't have news in this language. Please choose another language.
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিং: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল দার্জিলিংয়ে। শহর থেকে রক গার্ডেনের দিকে যাওয়ার পথে একটি গাড়ির ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। রক গার্ডেন যাওয়ার রাস্তা এমনিতেই চড়াই-উৎরাইয়ে পূর্ণ । বহু জায়গায় রাস্তা ভরা খানাখন্দে। অনেকটাই ঢাল বেয়ে নিচে নামতে হয় গাড়িকে। সেই রাস্তাতেই ব্রেক কাজ করা বন্ধ করে দেয় চার-চাকাটির। তারপর তা রাস্তার ধারের প্যারাপেট ভেঙে খাদে ঝুলে পড়ে। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে জানা যায়, ব্রেক ফেলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি রাস্তার গার্ড ওয়াল ভেঙে খাদে ঝুলে থাকলেও সম্পূর্ণ নিচে পড়ে যায়নি। খুব সন্তর্পণে বের করে আনা সম্ভব হয়েছে স্থানীয় ড্রাইভারকে। ঘটনার সময় গাড়িতে শুধুমাত্র চালকই ছিলেন। ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও তিনি আশ্চর্যজনকভাবে সম্পূর্ণ অক্ষত রয়েছেন। এতে বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। তাঁদের সহযোগিতাতেই পরে ঝুলন্ত গাড়িটিকে উদ্ধার করা হয়। নিরাপদে বের করে আনা হয় ড্রাইভারকে। এই ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও, চালকের অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে।
জুন-জুলাই পাহাড়ে বর্ষার দাপট থাকে সবথেকে বেশি। ধসের আশঙ্কা থাকে প্রতি পদে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত। বারবার লাল - কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর মধ্যে রাস্তাও যথেষ্ট খারাপ। আর তাতেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda