ad Debraj Chakraborty: পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী - VoxelGlobe

Debraj Chakraborty: পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: গ্রেফতার দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। সূত্রের খবর, পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। হাইকোর্টে আগাম জামিনের আবেদন নিয়ে গিয়েছিলেন, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ।

কলকাতা: গ্রেফতার দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। সূত্রের খবর, পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। হাইকোর্টে আগাম জামিনের আবেদন নিয়ে গিয়েছিলেন, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ। তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কা করেই আদালতে গিয়েছিলেন দেবরাজ। স্ত্রী অদিতি মুন্সি (Aditi Munshi) আগাম জামিন জামিন পেলেও, খারিজ হয়ে যায় দেবরাজের আগাম জামিনের আবেদন। এরপরে পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেফতার করা হল।

আগাম জামিনের আবেদন খারিজ, পুরুলিয়া থেকে গ্রেফতার দেবরাজ

দেবরাজ এবং তাঁর স্ত্রী অদিতি মুন্সির বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল। প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজের। এর আগে, সেই বিষয়ে দেবরাজকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। স্বামী এবং স্ত্রী, ২ জনের সম্পত্তিই নাকি বেড়ে গিয়েছে হিসাব বহির্ভূতভাবে, আদালতে এমনই অভিযোগ করা হয়েছিল। সওয়াল জবাব পর্বে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ ৫ বছরে দম্পতির আয় ১ কোটি টাকা, অথচ গাড়ি কিনছেন ৬০ থেকে ৭০ লাখের! কীভাবে সম্ভব? অভিযোগকারীর আইনজীবী কুমার জ্য়োতি তিওয়ারি সওয়াল করেন, শেষ ৫ বছরে অবৈধ ভাবে কমপক্ষে ১০০ কোটি টাকা আয় করেছেন এই দম্পতি। 

একই অভিযোগ স্ত্রী অদিতি মুন্সির বিরুদ্ধেও, তাঁকে ছাড় কেন?

বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ এবং তাঁর স্ত্রী অদিতির নাম এই মামলায় জড়িয়ে যাওয়ার আগাম জামিনের আবেদন করেছিলেন, অদিতি এবং দেবরাজ ২ জনেই। নির্বাচনের আগে আগেই মা হয়েছেন অদিতি। বাবা হয়েছেন দেবরাজ। বাড়িতে একরত্তিকে রেখেই প্রচার করেছিলেন তিনি। এই বিষয়টিকে বিবেচনা করেই আদালত অদিতিকে আগাম জামিন দেন। আদালত জানিয়ে দেয়, কেবলমাত্র শিশুপুত্রের কথা মাথায় রেখেই অদিতির আগাম জামিন মঞ্জুর করা হচ্ছে। তবে তাঁকে তদন্তে সম্পূর্ণ সহযোগীতা করতে হবে। তবে দেবরাজের আগাম জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত। এরপরেই, পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়, প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজকে। প্রসঙ্গত, দেবরাজ তৃণমূল মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘনিষ্ঠ বলেই বিশেষ পরিচিত ছিলেন। স্ত্রী অদিতি রাজনীতির পাশাপাশি সঙ্গীত জগতের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। 
 
 
 
 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Annapurna Yojana : অন্নপূর্ণা...

Read Next

Entertainment News: অসফল বিয়ে,...

Most Popular