We currently don't have news in this language. Please choose another language.
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Debraj Chakraborty News: তৃণমূলের আমলে তিনি ছিলেন বাগুইআটির বেতাজ বাদশা। প্রাক্তন তৃণমূল বিধায়ক স্ত্রী অদিতি মুন্সিকে (Aditi Munshi) সামনে রেখে দেবরাজ চক্রবর্তী নাকি গড়ে তুলেছিলেন দুর্নীতির সাম্রাজ্য। অভিযোগ, বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদের এলাকায় উঠত তোলাবাজির টাকা। সরকার বদলাতেই সেই দাপুটে তৃণমূল নেতার ঠাই হয়েছে এখন গারদে। এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT । অটো চালক থেকে প্রোমোটার, অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বাহিনীর হাত থেকে নিস্তার ছিল না কারওর। পুলিশ সূত্রে খবর, ১০টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়েছে। তার প্রেক্ষিতে তোলাবাজির মামলা ছাড়াও বাকি সব মামলারই তদন্ত করবে বিধাননগর পুলিশ কমিশনারেটের (Bidhannagar Police Commissionerate) বিশেষ তদন্তকারী দল।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda