We currently don't have news in this language. Please choose another language.
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলা তদন্ত করবে SIT
ABP Ananda LIVE : দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলা তদন্ত করবে SIT ১০টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ । তোলাবাজির মামলা ছাড়াও বাকি সব মামলার তদন্ত করবে SIT । বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে SIT গঠন, পুলিশ সূত্রে দাবি । গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ, এবার ঘনিষ্ঠদের তলব । সিটের হাজিরা এড়ালেন বিধাননগরের ৬ প্রাক্তন কাউন্সিলর । দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস
আরও পড়ুন
'সেবাশ্রয়' নিয়ে ফের FIR রুজু হল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR রুজু করল পুলিশ। এবার অভিজিৎ দাস ববির করা মামলাতে FIR দায়ের। FIR-এ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশপাশি নাম রয়েছে তাঁর PA সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদ, ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গির খান-সহ একাধিকের। পুলিশ সূত্রে দাবি, BNS-এর একাধিক ধারা-সহ Drug and Cosmetics Act, PCPNDT Act, Atomic Energy Act-এ মামলা রুজু হয়েছে।
পুলিশে FIR হয়েছিল আগেই। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করল স্বাস্থ্য দফতর। তদন্তে যা যা তথ্য উঠে আসবে সেগুলি তুলে দেওয়া হবে পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের হাতে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখিত অভিযোগ, FIR-এর পর, এবার সেবাশ্রয় নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, 'স্বাস্থ্য দফতর স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে। পুলিশ তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্যপ্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ বা স্বরাষ্ট্র দফতরে পাঠিয়ে দেব।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda