Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: প্রথম সন্তান হওয়ার সময়ে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। দুয়া জন্মের আগে বেশ অনেকদিন পর্যন্তই কাজ করেছেন তিনি। তবে কন্যাসন্তান জন্মের পরে, দীর্ঘ ছুটিতে গিয়েছেন দীপিকা।

কলকাতা: প্রথম সন্তান হওয়ার সময়ে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। দুয়া জন্মের আগে বেশ অনেকদিন পর্যন্তই কাজ করেছেন তিনি। তবে কন্যাসন্তান জন্মের পরে, দীর্ঘ ছুটিতে গিয়েছেন দীপিকা। তিনি জানিয়েছিলেন, সন্তানের বড় হওয়া, প্রত্যেকটা দিন তিনি নিজের চোখে দেখতে চান। সেই কারণেই তিনি একের পর এক ছবি ছেড়েছেন। শোনা গিয়েছিল, একরত্তি সন্তানের জন্য কোনও সহকারী রাখেননি দীপিকা। সমস্ত কাজ নিজের হাতেই করতেন তিনি। আর এবার, দ্বিতীয় সন্তানের জন্মের আগে, কাজ থেকে বড় বিরতি নিলেন বাবা রণবীর সিংহ (Ranveer Singh)।

দীপিকার জন্য পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর

সদ্যই 'ডন ৩' (Don 3) সিনেমাটি ছেড়ে, বড় বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা রণবীর সিংহ। এরপরে, তাঁর পরবর্তী কাজ ‘প্রলয়’-এর প্রস্তুতি নিচ্ছেন রণবীর। তবে শোনা যাচ্ছে, এই সিনেমার কাজ চটজলদি শেষ করেই পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন রণবীর সিংহ। সামনের মাস অর্থাৎ অগাস্ট মাস থেকেই নতুন সিনেমার কাজ শুরু করছেন রণবীর সিংহ। তবে বলা রয়েছে, দীপাবলীর মধ্যেই এই সিনেমার কাজ শেষ করবেন তিনি। এরপরেই পিতৃত্বকালীন ছুটিতে যাবেন রণবীর সিংহ। দীপিকা অবশ্য এখনও কাজ করছেন। সদ্যই তিনি একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন। রণবীর একাধিক সিনেমার কাজ ছাড়লেও, আপাতত নতুন সিনেমার কাজ শুরু করছেন তিনি। তবে দীপিকার অন্তঃসত্ত্বা থাকার সময়ে তিনি স্ত্রীয়ের পাশেই থাকতে চান। সেই কারণেই এবার দীর্ঘ পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন তিনি।

অন্যদিকে সদ্যই শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে 'কিংগ' ছবির শ্যুটিং শেষ করেছেন দীপিকা। সন্তানের জন্য তিনিও একাধিক সিনেমা ছেড়েছেন। এমনকি বাদ গিয়েছেন, অন্যতম হিট সিনেমা 'কল্কি'-র সিক্যুয়াল থেকেও। তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন বলে, 'কল্কি'-র শ্যুটিং পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে শেষমেষ এই সিনেমা থেকে বাদ যান দীপিকা। পাশাপাশি দীপিকার ৮ ঘণ্টা শিফটের দাবি নিয়েও বলিউডে বিতর্ক তৈরি হয়েছিল। পরিবারকে সময় দেওয়ার জন্য দীপিকা দাবি করেছিলেন ৮ ঘণ্টা শিফটের। মা হওয়ার পরে দীপিকা জানিয়েছিলেন, পরিবারকে সময় দেওয়ার জন্য ৮ ঘণ্টা শিফট করা জরুরি। এই সময়ে দীপিকার পাশে দাঁড়িয়েছিলেন অনেকেই। অনেক অভিনেত্রীই বলেছিলেন যে, ৮ ঘণ্টা শিফট অনেক জরুরি।

আরও পড়ুন: Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Shravani Mela | শ্রাবণী...

Read Next

Arjun Singh | বেলতলা...