Deepti Sharma: ঝুলনকে টেক্কা দিয়ে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়তে পারবেন দীপ্তি?

Audio Narrative Assistant
Executive Summary
বার্মিংহ্য়াম: আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একপেশে জয় ছিনিয়ে ছিনিয়ে নিয়েছিল ভারত। প্রথম ম্য়াচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৬৪ রানের জয় ছিনিয়ে নিয়েছে। ম্য়াচে ভারতের ১৭০ রানের জবাবে পাকিস্তান ১০৬ রানে অল আউট হয়ে যায়।

বার্মিংহ্য়াম: আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একপেশে জয় ছিনিয়ে ছিনিয়ে নিয়েছিল ভারত। প্রথম ম্য়াচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৬৪ রানের জয় ছিনিয়ে নিয়েছে। ম্য়াচে ভারতের ১৭০ রানের জবাবে পাকিস্তান ১০৬ রানে অল আউট হয়ে যায়। আর ভারতের জয়ের অন্য়তম কারিগর দীপ্তি শর্মা। নিজের ৪ ওভারে ১০ রানের বিনিময়ে ৫ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন দীপ্তি। এবার ঝুলন গোস্বামীকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি নজির গড়ার সামনে দাঁড়িয়ে দীপ্তি।

দীপ্তি শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে মোট ৩৫৪ উইকেট নিয়ে নিয়েছে এখনও পর্যন্ত। এখন বিশ্বমঞ্চে নতুন এক মাইলফলক ছুঁতে তাঁর দরকার মাত্র ২ উইকেট। যদি ভারতের হয়ে পরবর্তী ম্যাচে দীপ্তি দুটি উইকেট নিতে পারেন, তাহলে তিনি ৩৫৫ উইকেট নিয়ে ঝুলন গোস্বামীকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে উঠবেন।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্য়াচে পাক বধের পর হরমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল বুধবার ১৭ জুন, লিডসে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে। আগের ম্য়াচে ব্যাট হাতে স্মৃতি, হরমনপ্রীত, রিচা রান পেলেও ব্যাটিং ডিপার্টমেন্টের বাকিরা সেভাবে রান করতে পারেননি, যা কিছুটা চিন্তার কারণ হতে পারে অমল মজুমদারের জন্য।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

NEET UG 2026 Re-Exam: পুনরায়...

Read Next

Gold-Silver Price Today: একই...