Delhi News: দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: বিয়ে হয়েছিল মাত্র ৭২ দিন আগে। নববধূর রহস্যমৃত্যু ঘিরে শোরগোল। পণের জন্য অত্যাচারের অভিযোগ উঠছে এই ঘটনায়।

নয়াদিল্লি: বিয়ে হয়েছিল মাত্র ৭২ দিন আগে। নববধূর রহস্যমৃত্যু ঘিরে শোরগোল। পণের জন্য অত্যাচারের অভিযোগ উঠছে এই ঘটনায়। মৃতার পরিবারের দাবি, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। গত কয়েক মাসে পর পর এমন তিনটি ঘটনা উঠে এল। এর আগে, ৩৩ বছর বয়সি ত্বিশা শর্মা এবং ২২ বছর বয়সি দীপিকা নাগরের মৃত্য়ুতেও এমন অভিযোগ ওঠে। (Delhi Dowry Death Allegations)

শনিবার বিকেলে দিল্লির লোধি কলোনিতে বহুতল থেকে পড়ে মারা যান ২৮ বছর বয়সি আকৃতি সুতার। পুলিশ জানিয়েছে, পালিকা কুঞ্জের ফ্ল্যাট থেকে নীচে পড়ে যান তিনি। আহত অবস্থায় উদ্ধার করে AIIMS-এ নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  আকৃতির পরিবারের দাবি, স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন মিলে খুন করেছে তাদের মেয়েকে। (Delhi News)

আরও পড়ুন: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা

পরিবারের দাবি, শনিবার বিকেলেও মেয়ের সঙ্গে কথা হয়েছিল। অফিস থেকে বেরিছেয়েন বলে জানান আকৃতি। এর কিছু ক্ষণ পর থেকেই আর ফোনে পাওয়া যাচ্ছিল না তাঁকে। রাত ৮টা নাগাদ আকৃতি নিখোঁজ বলে জানান তাঁর স্বামী। এর পর খোঁজখবর নিতে শুরু করেন পরিবারের লোকজন। প্রায় ৯০ মিনিট পর লোধি কলোনি থানা ফোন করে জানায়, ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন আকৃতি।

আকৃতির পরিবারের দাবি, মেয়ের মনের জোর ছিল অসম্ভব। কোনও অবস্থাতেই আত্মহত্যা করতে পারেন না তিনি। স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন মিলেই হত্যা করেছে তাঁকে। 

আরও পড়ুন: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

চলতি বছরের ২৪ এপ্রিল বিয়ে হয় আকৃতির। ছতরপুরে সেলস এগজিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন তিনি। আট বছর ধরে আরাস্তু সিক্কার সঙ্গে পরিচয় ছিল তাঁর। প্রথমে বন্ধুত্ব, তার পর ঘনিষ্ঠতা। আরাস্তুর বাবা শ্রম বিভাগের সেকশন অফিসার। সরকারি ফ্ল্যাটে বাস করেন। কিন্তু আরাস্তু কর্মহীন।

আকৃতির পরিবারের দাবি, পণের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। আরাস্তু এবং তাঁর পরিবারের লোকজন ২০ লক্ষ টাকা দাবি করছিলেন। বিয়ের পর থেকে সেই নিয়ে অশান্তি চলছিল। নানা ভাবে হেনস্থা করা হতো আকৃতিকে। দেওয়া হতো হুমকিও। পুলিশ যদিও এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে উপনীত হয়নি। সব দিক খতিয়ে দেখছে তারা। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Jan Suraaj Party: এবার নিজে...

Read Next

India vs England: বদলে যাচ্ছে...