We currently don't have news in this language. Please choose another language.
Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
শিকাগো: বাজি ফাটিয়ে স্বাধীনতা দিবস উদযাপন। অল্পের জন্য রক্ষা পেল যাত্রীভর্তি বিমান। অবতরণের সময় বাজির মর্টার ধাক্কা মারল বিমানের বিমানের গায়ে। তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক। বিমানের ঠিক নীচেই তীব্র শব্দে বাজি ফাটে বলে জানা যাচ্ছে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। (Plane Hit by Firework)
৪ জুলাই স্বাধীনতা উদযাপন করে আমেরিকা। আতসবাজি, শব্দবাজি, কিছুই বাদ যায় না। সেই উদযাপনের সময়ই বিপত্তি ঘটল এবার। আটলান্টা থেকে শিকাগোয় অবতরণ করছিল ডেলটা এয়ারলাইন্সের একটি যাত্রীভর্তি বিমান। সেই সময় বাজির মর্টার সরাসরি বিমানটির গায়ে ধাক্কা মারে। (Delta Flight Hit by Firework)
আরও পড়ুন: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
স্থানীয় সময় শনিবার সন্ধে ৭টা বেজে ৩৬ মিনিটে যাত্রীদের নিয়ে আটলান্টা ছাড়ে ডেলটা এয়ারলাইন্সের ১০৭৬ বিমানটি। রাত ৮টা বেজে ৩৮ মিনিটে শিকাগোর মিডওয়ে বিমানবন্দরে অবতরণের সময়ই বাজির সংস্পর্শে আসে বিমানটি। এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বিমানের কর্মীরা জানান, তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। ধাক্কা লাগে বিমানের গায়ে। রানওয়েতে অবতরণ করার ঠিক আগে ওই ঘটনা ঘটে। মাটি থেকে তখন ২৫০ ফুট উচ্চতা ছিল বিমানটির।
ATC.com জানিয়েছে, পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বিষয়টি জানান। বলেন, “আমাদের বিমানে বাজি আঘাত করেছে। আমরা অবতরণ করছি।” NBC যে অডিও কথোপকথন তুলে ধরে তাতে পাইলটকে বলতে শোনা যায়, “জোর শব্দে হয়েছে। গেটে পৌঁছনোর পর দেখতে হবে। আমাদের মনে হচ্ছে মর্টার ধাক্কা মেরেছে হয়ত। কিন্তু তীব্র শব্দ শোনা গিয়েছে।”
আরও পড়ুন: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিমানটির ঠিক নীচে বাজি ফাটে, যার মর্টার ছিটকে গিয়ে ধাক্কা মারে বিমানটিতে। শিকাগো পুলিশকেও জানানো হয়েছে বিষয়টি। বাজির মর্টারের আঘাতে বিমানটির সামান্য ক্ষতি হয়েছে, রং উঠে গিয়েছে। আর কোনও ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
পরবর্তীতে ডেলটা এয়ারলাইন্স জানায়, নিরাপদেই রানওয়েতে অবতরণ করে বিমানটি। বিমানটির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দাবি, এমন একাধিক খবর পাওয়া গিয়েছে। বিমান সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে বাজি নিয়ে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - World. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ