We currently don't have news in this language. Please choose another language.
ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি, তারাতলা গুদাম-বিপর্যয়ে প্রাক্তন মেয়রের বিরুদ্ধে থানায় FIR
জালে কালীচরণ, এবার ববির বিরুদ্ধে অভিযোগ দায়ের। তারাতলা গুদাম-বিপর্যয়ে প্রাক্তন মেয়রের বিরুদ্ধে থানায় নালিশ। FIR করতে চেয়ে আবেদন ভারতীয় জনতা মজদুর সেলের। প্রাক্তন মেয়র ছাড়াও ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরে বিরুদ্ধেও নালিশ। ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান, শামস ইকবাল। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারির দাবি ভারতীয় জনতা মজদুর সেলের।
তারাতলাকাণ্ডে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা। ফিরহাদ সহ আরও ২ প্রাক্তন কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ জমা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খানের বিরুদ্ধেও অভিযোগ জমা। ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান। অভিযোগ জমা ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের বিরুদ্ধেও। অবিলম্বে ঘটনায় সঙ্গে যাঁরা জড়িত তাঁদের কড়া শাস্তির দাবি ভারতীয় জনতা মজদুর সেলের।
এদিকে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, 'যদি আজ পাঁচটার আগে ফিরহাদ হাকিম গ্রেফতার হন, তাহলে বুঝব, মুখ্যমন্ত্রী যা দেখিয়েছেন, ঠিক দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় ফিরহাদ হাকিম গ্রেফতার হচ্ছে না, তাহলে ধরে নিতে হবে মুখ্যমন্ত্রী রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda