Dev: 'অনেকে বলছেন, বদলে গিয়েছি! আমি তো নতুন কিছু করছি না', রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেবের

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: ভেঙে চুরমার তৃণমূল, একের পর এক উল্টো সুর শোনা যাচ্ছে, প্রাক্তন বিধায়ক থেকে সাংসদদের গলায়। শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লিতেও শোনা যাচ্ছে এই ভাঙনের সুর। কিন্তু এই দলে কী নাম লেখাতে চলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্নেহের সাংসদ, দেব (Dev) ও?

কলকাতা: ভেঙে চুরমার তৃণমূল, একের পর এক উল্টো সুর শোনা যাচ্ছে, প্রাক্তন বিধায়ক থেকে সাংসদদের গলায়। শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লিতেও শোনা যাচ্ছে এই ভাঙনের সুর। কিন্তু এই দলে কী নাম লেখাতে চলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্নেহের সাংসদ, দেব (Dev) ও? গত কয়েকটা দিন থেকেই এই জল্পনা চলছিল, আর গতকাল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠকের পরে সেই জল্পনা আরও তুঙ্গে উঠেছে। এই বিষয় নিয়েই মুখ খুললেন অভিনেতা সাংসদ দেব। কী বললেন তিনি? 

সৌজন্যের রাজনীতি প্রসঙ্গে দেব

প্রশ্ন উঠছে, রাজ্যে সরকার বদলের পরে বদলে গিয়েছেন দেব ও? সাংসদ অভিনেতার সাফ জবাব, 'আমায় আপনারা ২০১৪ থেকেই সাংসদ হিসেবে দেখছেন। আমি সারা জীবনই সৌজন্যের রাজনীতি করে এসেছি। এটা আজকে নতুন নয়। আজকে যদি মানুষ বলেন, দেব পাল্টে গিয়েছে.. নাহ! দেব পাল্টায়নি। আমি চিরকাল একটাই রাজনীতি করে এসেছি, মানুষকে এক রাখার রাজনীতি। মানুষকে ভালবাসা দেওয়ার রাজনীতি। যে যেই জলেই থাকুক না কেন, তাঁদের আমি সম্মান দিয়েছি। আজ অবধি আমি আমার মঞ্চ থেকে কাউকে আক্রমণ করিনি, অপমান করিনি। শুধু ভালবাসার রাজনীতি করে এসেছি। সেই রাজনীতি তো আজকেও করছি।'

দেব আরও বলেন, 'আজকে আমি নতুন তো কিছু করছি না। আমায় যখন এয়ারপোর্টে 'জয় শ্রী রাম' বলা হয়েছিল, আমি তো তাঁকে গিয়ে জড়িয়ে ধরেছিলাম। আমি এমন কোনও বক্তব্য রাখিনি বা কাজ করিনি, যাতে আমার দলের নাম খারাপ হবে। ২০১৪ থেকে ২০২৬, আমি এমন কোনও কাজ করিনি যাতে মানুষের মনে হয় যে, আমায় ভোট দিয়ে কেউ ভুল করেছেন। আমি মানুষের হকের জন্য লড়াই করেছি। আজও তাই করছি। আজকেও সেই জন্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি। এই একটাই প্রতিশ্রুতি নেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী বলেছেন, ওঁদের আগামী বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করা হবে।'

দেব কি যাচ্ছেন নতুন তৃণমূলে? সাংসদের সাফ জবাব, 'মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রয়েছেন, ওঁর জন্য আমার ভালবাসা চিরকাল রয়েছে। অনেকে বলছেন, আমি নতুন তৃণমূলে যাচ্ছি। না আমি যাচ্ছি না।' পাশাপাশি দেব আরও জানিয়েছেন, দলে তাঁর কথা শোনা হত না বা তাঁর কথাকে গুরুত্ব দেওয়া হত না, এমন অভিযোগ তিনি করতে পারবেন না।'

আরও পড়ুন: Satabdi Roy: 'অভিষেকের লাইফস্টাইল চোখে লাগার মতোই...', একাধিক ইস্যুতে বিস্ফোরক শতাব্দী রায়

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Priyanka Sarkar: রাজনীতি নয়,...

Read Next

Satabdi Roy: 'অভিষেকের...