Dilip Ghosh: 'অরূপ বিশ্বাস এখন আন্তর্জাতিক ফিগার, আর্জেন্টিনা থেকে মেল আসছে', মেসির টিমের বার্তা নিয়ে কটাক্ষ দিলীপের

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দায়ী করে বিধাননগর কমিশনারেটে ই-মেল করেছে মেসির টিম। এমনই দাবি করলেন অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাসের রক্ষাকবচের নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ

কলকাতা: মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দায়ী করে বিধাননগর কমিশনারেটে ই-মেল করেছে মেসির টিম। এমনই দাবি করলেন অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাসের রক্ষাকবচের নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে।   

এই বিষয় নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষের। এদিন তিনি বলেন, 'মেসির মতোই হ্যাটট্রিক অরূপ বিশ্বাসের। গোল নয়, হাজিরা না দেওয়ায়। আমি তো শুনলাম মেসির তরফ থেকে মেইল এসেছে থানায় যে ওই ঘটনায় মেসি কোন ভাবেই দায়ী নয়। অরূপ বিশ্বাস দায়ী। সুতরাং অরূপ বিশ্বাস এখন আন্তর্জাতিক ফিগার হয়ে গেলেন! বিদেশ থেকে আর্জেন্টিনা থেকে তার জন্য মেইল আসছে। অনেক গুরুত্ব বেড়ে গেছে'। 

প্রসঙ্গত, যুবভারতীতে বিশৃঙ্খলার জন্য অরূপ বিশ্বাসকেই দায়ী করে, খোদ লিওনেল মেসির টিম বিধাননগর কমিশনারেটে ই-মেল করেছে বলে দাবি করেছেন শতদ্রু দত্ত। ডিসেম্বরে যুবভারতীতে লিওনেল মেসির যে অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়, তার উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। তাঁর দাবি, মেসি-র টিমের তরফে ইমেলে বলা হয়েছে, মেসির অনুষ্ঠানে প্রোটোকল ভেঙেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। ছবি তোলার জন্য বারবার মেসির কাঁধে হাত রেখেছিলেন। কোমর জড়িয়ে ধরেছিলেন অরূপ বিশ্বাস।

শতদ্রু দত্তর দাবি, ইমেলে মেসির টিম জানিয়েছে, প্রোটোকল অনুযায়ী মাঠে কোনও বিশেষ অতিথি থাকার কথাই ছিল না। অরূপ বিশ্বাস ছাড়াও আরও অনেকে মাঠে ঢুকে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন। এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। মেসিকে যে সময়ের আগে মাঠ ছাড়তে হয়েছিল তার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্ত দায়ী নন। 

মেসিকাণ্ডে শতদ্রু দত্ত গ্রেফতার হলেও, আর কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ তখন নেয়নি পুলিশ। গত বছর ডিসেম্বরে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির গায়ে সেঁটে থাকতে দেখা যায় তৎকালীন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে। নেতা,মন্ত্রী, VVIP-দের উপদ্রবে কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়েন লিওনেল মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এরপরই স্টেডিয়ামে চলে তাণ্ডব, ভাঙচুর...ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। 

রাজ্যে পালাবদলের পর তিনিই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। দায়ের হয় FIR। কিন্তু, বারবার তলব করা হলেও পুলিশের কাছে হাজিরা দেননি তৃণমূল নেতা। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি। আদালতেও তীব্র ভর্ৎসনার মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।

বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু?  এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই ঘটনা। 

এরপরই আদালত নির্দেশ দেয়, মেসিকাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

এরপর, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতে বলে শনিবার, অরূপ বিশ্বাসকে তলব করে তৃতীয় নোটিস দেয় বিধাননগর দক্ষিণ থানা। তবে আদালতের নির্দেশের পরও বেপাত্তা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। থানায় হাজিরা দেননি তিনি। এই প্রেক্ষাপটে বুধবার বিশ্বকাপের ম্যাচে, আলজিরিয়ার বিরুদ্ধে মেসি হ্যাটট্রিক করতেই সোশাল মিডিয়ায় কটাক্ষ করে শতদ্রু দত্ত লেখেন ---অরূপ দা আপনার পাড়ার পল্টু আজ হ্যাটট্রিক করেছে।
এবার তো বেরিয়ে আসুন। 

এদিকে তিনবার নোটিসের পর এদিন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। মেসিকাণ্ডে হাজিরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Susanta Ghosh : 'এরা...

Read Next

Udayan Guha : 'বাবা বেঁচে...