We currently don't have news in this language. Please choose another language.
Dilip Ghosh:"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
কলকাতা: এবার মমতার হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্যও। 'কালীঘাট তৃণমূল' ছেড়েই গেলেন 'ঋতব্রত তৃণমূল'-এ। এই প্রসঙ্গে নাম না করেই এবার তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
এদিন দিলীপ ঘোষ বলেন, "আসল তৃণমূলটা লুপ্ত হয়ে যাবে। ওটা দরকারও আছে। তৃণমূল মানে দুর্নীতির প্রতীক হয়ে গেছে। একসময়ের সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক, তৃণমূল নামটা আছে। এখন মজার বিষয়টা হচ্ছে, যারা সব কিছু লাভ নিয়েছেন সেই দুর্নীতির সঙ্গে সঙ্গে, তাঁরাও আজকে, জামা-কাপড় ধুয়ে ফেলতে চাইছেন। আমরা সবাই জানি, উনি দেরিতে বুঝলেন। যে বাজেট ট্রেড মিলে তৈরি হয়,সেই বাজেট নিয়ে আলোচনা করার কি আছে ? তাই বাংলার এই আর্থিক দুরাবস্থা সমস্ত দিক দিয়ে, এটা হচ্ছে পাগলামির চূড়ান্ত। এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন, বলেননি। আজকে দেখলেন যে পার্টিটা উঠে গিয়েছে। অন্য রাস্তা খুঁজছেন। ..এর কোনও গুরুত্ব নেই এখন আর।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার