Dilip Ghosh : 'কেউ আগে পৌঁছবে, কেউ...রাস্তা খোলা আছে' ! অভিষেকের তদন্ত নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : একের পর এক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আনছেন অনেকেই। নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য, সই জাল কাণ্ড, আম্ফানের ত্রাণ দুর্নীতি সহ বহু অভিযোগ তাঁর বিরুদ্ধে।

কলকাতা : একের পর এক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আনছেন অনেকেই। নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য, সই জাল কাণ্ড, আম্ফানের ত্রাণ দুর্নীতি সহ বহু অভিযোগ তাঁর বিরুদ্ধে। চলেছে টানা ৬ ঘন্টা ৭ ঘন্টা ধরে জেরা। কোন চক্রব্যূহে ফেঁসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? অভিষেকের ম্যারাথন জেরা নিয়ে বড় মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।        

একদিকে যখন তৃণমূল ভেঙে খান খান, ঠিক তখন জেরায় 'জেরবার' অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক মামলায় সাঁড়াশি চাপে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার ডিজে বাজানোর মন্তব্য মামলায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CID। ১২ টায় শুরু হয় জিজ্ঞাসাবাদ, সন্ধে ৬টা বেজে ২৫ মিনিটে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর সোজা চলে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কাল CID-র পর আজ ED, আজ ED-র পর কাল ফের CID। দুর্নীতি থেকে জালিয়াতি, পরপর জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা তিন দিনে তিন পৃথক মামলায় কেন্দ্রীয় ও রাজ্যের তদন্তকারীদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি।         

আরও পড়ুন - অভিষেকের PA-র বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি ! ধরা পড়লেই সব 'খেল খতম' ?

নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য, সই জাল কাণ্ড, আম্ফানের ত্রাণ দুর্নীতির পর আরও এক অভিযোগ প্রকাশ্যে এসেছে। ডায়মন্ড হারবারে বিপুল পরিমাণ জমি থেকে মাটি অবৈধভাবে কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ এনে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক বিজেপি নেতা। ফলে আরও বিপাকে পড়লেন তিনি। এই এতো অভিযোগ নিয়ে মুখ খোলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রীতিমতো কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি।                

আরও পড়ুন - কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে 'পুষ্পা' বাহিনী, জাহাঙ্গিরের মুক্তির দাবিতে রণক্ষেত্র ফলতা, ভাইরাল ভিডিও

দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ম্যারাথন জেরা নিয়ে জানান, '' সবে শুরু হয়েছে। রাস্তায় হাঁটতে শুরু করলে কেউ আগে পৌঁছবে, আবার কেউ পরে পৌঁছবে, রাস্তাতো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে অভিযোগ করত না। এখন অভিযোগ আসছে। আরও অনেক অভিযোগ আসবে। যেমন যেমন যোগ্য তথ্য আসবে, পুলিশ সেই অনুযায়ী কাজ করবে।''

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Sudip Banerjee: লোকসভায়...

Read Next

CM Suvendu Adhikari: কার্শিয়ঙে...