Dilip Ghosh: তৃণমূলে এই বান্ধবী কালচারটা ব্যাপক ছিল, অনেকেরই বান্ধবী পালিয়েছে, সিআইডি দেখছে খুঁজে: দিলীপ ঘোষ

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: টিনা সাহা ভৌমিক, ২০১৮ সাল থেকে নদিয়া জেলা পরিষদের সদস্য। তৃণমূল জমানায় প্রাথমিক স্কুলে পেয়েছিলেন শিক্ষিকার চাকরি। তাঁর বিরুদ্ধে দুর্নীতি করে চাকরির অভিযোগ তুলেছিলেন তেহট্টের প্রয়াত

কলকাতা: টিনা সাহা ভৌমিক, ২০১৮ সাল থেকে নদিয়া জেলা পরিষদের সদস্য। তৃণমূল জমানায় প্রাথমিক স্কুলে পেয়েছিলেন শিক্ষিকার চাকরি। তাঁর বিরুদ্ধে দুর্নীতি করে চাকরির অভিযোগ তুলেছিলেন তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা। এ ছাড়াও তৃণমূলের বঙ্গ জননী বিভাগের নদিয়া জেলার সভানেত্রী ছিলেন তিনিই। আর সেই সূত্রেই যাতায়াত বাড়ে কলকাতায়। আর পরিচয় গড়ে ওঠে সব্যসাচী দত্তের সঙ্গে। আর এবার সেই টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হল কেজি কেজি সোনা।

আরও পড়ুন: শোকজের পর এবার 'কালীঘাট-তৃণমূল' থেকে বহিষ্কৃত ফিরহাদ হাকিম সহ একাধিক নেতা-নেত্রী

আর এই বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসে বান্ধবী কালচার খুব বেশি ছিল, মন্তব্য তাঁর। দিলীপ ঘোষ বলেন, "অনেকেরই বান্ধবী পালিয়ে গিয়েছে। এখন কী করা যাবে। আইনের ব্যাপার, সিআইডি দেখছে খুঁজে। অনেকের বান্ধবী ধরা পড়েছেন। অনেকের বান্ধবীকে খোঁজা হচ্ছে। তৃণমূলে এই বান্ধবী কালচারটা ব্যাপক ছিল, এখন বোঝা যাচ্ছে। অপা বেরিয়েছে, আরও কারও কারও বেরোবে। আরও কারও টাকা নিয়ে কেউ চলে গিয়েছে। এখানে অভিযোগ এসেছে। অভিযোগ এলে এটা নিয়েও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের লোকেদের বলেছেন, আপনারা বলছেন তদন্ত হোক, আপনাদের কাছে তথ্য আছে, আপনার তথ্য দিন। আমরা তো চাই তাদের খুঁজে বের করা হোক। স্বচ্ছ ভারত আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতিতেও হোক।"

এই বিষয়ে কটাক্ষ করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, "কারও গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে। কয়েক কেজি সোনা, কোনও নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। প্রোপার্টি, টাকা, সোনা-দানা, এই না হলে তৃণমূল কী করে হয়?"

আরও পড়ুন: কুণালকে 'চোর' স্লোগান বিধানসভায়, "নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ, আপনি উপেক্ষা করতে পারবেন না", পাল্টা বেলেঘাটার বিধায়ক

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Rohit Sharma Padma Shri:...

Read Next

Weather Update: জুনের শেষে...