Dilip Ghosh: 'পশ্চিমবঙ্গের পুলিশও চাইলে সবকিছু করতে পারে, এটা আমরা ভুলে গিয়েছিলাম', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু। এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত

কলকাতা : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু। এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, 'এনকাউন্টার হয়েছে বাংলায়, সম্ভবত প্রথমবার। নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না। কিন্তু যখন উত্তরপ্রদেশ, বিহারে এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল, টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতীদের মাথায় তুলেছিল। তাই আজকে ওইসব অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশও চাইলে সবকিছু করতে পারে, এটা আমরা ভুলে গিয়েছিলাম। অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স এটা আমরা বলেছি। ২৪ ঘণ্টার মধ্যে যেমন ধরেও নিয়েছে, যখন পালাতে গিয়েছে, উৎপাত করেছে, তখন গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, সেটা প্রমাণ হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীও দেখিয়েছেন যে, কীভাবে স্পটে দাঁড়িয়ে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। বিরোধীরা যেমন ছবি তুলতে গিয়েছেন, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরাও স্পটে গিয়ে সাধারণ মানুষ, আন্দোলনকারী, পীড়িতার পরিবার সকলের সঙ্গে কথা বলেছেন। একটা সরকারে এটাই হওয়া উচিত।' 

আগামী ২-৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া 

বারুইপুরে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এই ৮ জনকে। গতকালই অর্থাৎ ৮ জুলাই বুধবার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ১৮ জনকে। এই নিয়ে পুলিশের উপর হামলা, ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ২৬। 

বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে চতুর্থ অভিযুক্তকে। বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে কবীর মোল্লাকে। এর আগে প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, টাওয়ার লোকেশন ডাম্প করে জানা যায়, ঘটনার দিন রাতে চার জনেরই টাওয়ার লোকেশন ছিল ঘটনাস্থলের। ইতিমধ্যেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। ঘটনার পুনর্নির্মাণের জন্য এই অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। আচমকাই পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালায় প্রভাস। পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। আহত অবস্থায় প্রভাসকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। 

বারুইপুরের ঘটনায় সবার প্রথমে এই প্রভাস মণ্ডলকেই গ্রেফতার করেছিল পুলিশ। তবে বারবার ভুলভাল বয়ান দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল এই অভিযুক্ত। সন্দেহ হওয়ায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় প্রভাসকে, উদ্দেশ্য ছিল ঘটনার পুনর্নির্মাণ করা। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Land Slide : টানা...

Read Next

Landslide : টানা বৃষ্টিতে...