We currently don't have news in this language. Please choose another language.
Driverless Metro in Kolkata: অবশেষে মিলল অনুমতি, এবার চালক বিহীন মেট্রো চলবে কলকাতায়
কলকাতা: ইতিমধ্যেই দিল্লি ও বেঙ্গালুরুতে চলে চালক বিহীন মেট্রো। আর এবার চালক বিহীন মেট্রো চালানোর অনুমতি পেল কলকাতাও। কমিশনার অফ রেলওয়ে সেফটি কলকাতা মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ ইস্ট - ওয়েস্ট করিডোরে এই অনুমতি দিল। এর ফলে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত লাইনে চলবে চালক বিহীন মেট্রো।
আরও পড়ুন: শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের
উল্লেখ্য, কোনও মেট্রো লাইনে CBTC বা কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (Communications Based Train Control) সিগন্যাল সিস্টেম না থাকলে কোনও ভাবেই চালক বিহীন মেট্রো পরিষেবা চালানো যায় না। আর কলকাতা মেট্রোর সম্পূর্ণ চালু হওয়া দুটো লাইনের (ইস্ট - ওয়েস্ট করিডোর ও নর্থ -সাউথ লাইন) মধ্যে একমাত্র ইস্ট - ওয়েস্ট মেট্রোতেই রয়েছে CBTC বা কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম।
বর্তমানে দিল্লির ম্যাজেন্টা লাইন ও পিঙ্ক লাইনে চলে চালক বিহীন মেট্রো। অন্যদিকে, বেঙ্গালুরু ইয়েলো লাইনেও এমন চালক বিহীন মেট্রো চলাচল করে। তবে, দিল্লির ক্ষেত্রে Grade of Automation-4 বা GoA-4 প্রযুক্তি ব্যবহার করা হয়। সে কারণে, দিল্লির ক্ষেত্রে মেট্রো কোচের মধ্যে কোনও ট্রেন অ্যাটেনডেন্টেরও প্রয়োজন হয় না এই ট্রেন চালানোর জন্য।
আরও পড়ুন: অনুব্রত মণ্ডল বা রবীন্দ্রনাথ ঘোষ, সকলের নিশানাতেই একজন, অভিষেক বিরোধী ঝড় পরিণত হয়েছে সাইক্লোনে
অন্যদিকে, কলকাতা মেট্রোর লাইন ৬ বা অরেঞ্জ লাইনের আটকে থাকা কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চিংড়িঘাটায় বাইপাসের উপর ৩১৭ থেকে ৩১৮ ও ৩১৮ থেকে ৩১৯ নম্বর পিলারের উপর গার্ডার বসানোর কাজ অবশেষে শেষ করলেন রেল বিকাশ নিগম লিমিটেডের (Rail Vikas Nigam Limited) ইঞ্জিনিয়াররা। বাইপাসের উপর গার্ডার বসানোর এই কাজ আটকে ছিল প্রায় ১৮ মাস। গত তৃণমূল সরকারের আমলে বাইপাস আটকানো নিয়ে বহু টালবাহানার পর অবশেষে সম্পন্ন হল এই কাজ।
হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে সল্টলেক সেক্টর ফাইভের (Salt Lake Sector V) মধ্যে সংযোগ স্থাপন করে ইস্ট - ওয়েস্ট করিডর বা গ্রিন লাইন (Green Line)। এ ছাড়াও জোকা থেকে মাঝেরহাটের মধ্যে চলে পার্পেল লাইন (Purple Line)। জোকা থেকে এসপ্ল্যানেড করিডোরের অংশ এটি। এর পর অরেঞ্জ লাইন। কবি সুভাষ থেকে বেলেঘাটার মধ্যে চলে এই লাইনের মেট্রো। এই লাইন কবি সুভাষ - বিমানবন্দর করিডোরের (Kavi Subhash to Biman Bandar) অংশ। এ ছাড়াও চলে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো। এই ইয়োলো লাইন মেট্রো নোয়াপাড়া থেকে বারাসাত করিডোরের অংশ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ