Dumdum Murder: দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা

Audio Narrative Assistant
Executive Summary
ভোর রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিসাকোটায় গ্যাংওয়ার। আর জি কর মেডিক্যালে নিয়ে গেলে রাজা দত্তকে মৃত ঘটনায় ৫ জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছে দমদম থানা।            সোমবার ভোর রাতে উত্তর দমদম পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিসাকোটা অঞ্চলে খুন হন কুখ্যাত

কলকাতা: দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী। ভোর রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিসাকোটায় গ্যাংওয়ার। গুলিতে ঝাঁঝরা কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। আর জি কর মেডিক্যালে নিয়ে গেলে রাজা দত্তকে মৃত বলে ঘোষণা। ঘটনায় ৫ জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছে দমদম থানা।           

সোমবার ভোর রাতে উত্তর দমদম পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিসাকোটা অঞ্চলে খুন হন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত।

পুলিশ সূত্রে খবর, ভোর রাতে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত দুজন সঙ্গীকে নিয়ে বাইকে করে বেলঘড়িয়া এক্সপ্রেস এর পাশে খলিসাকোটাতে আসে বেশ কয়েকজনের সঙ্গে গন্ডগোল হলে রাজা দত্তের আগ্নেয়াস্ত ছিনিয়ে তাকেই গুলি করে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলিতে জখম হন রাজা-সহ বেশ কয়েকজন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তারা। খবর পাওয়ামাত্রই খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তবে ততক্ষণে অপর দুষ্কৃতী দলের সকলে ঘটনাস্থলে ছেড়ে চলে যায়।

পুলিশ সূত্রে খবর, একটি বাইকে করে ঘটনাস্থলে পৌঁছেছিলেন রাজা দত্ত। অভিযোগ, এরপর তাঁর বন্দুক ছিনিয়ে নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে দমদম থানার পুলিশ পৌঁছে তাঁকে উদ্ধার করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই দুষ্কৃতীকে পরে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ পাঁচজনকে আটক করেছে।                         

তদন্তকারীদের দাবি, ধৃতরা প্রত্যেকেই পূর্বপরিচিত এবং দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতা ও গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। তদন্তে উঠে এসেছে, কিছুদিন আগে এক দুষ্কৃতীর পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছিল। অভিযোগ, ওই হামলার নেপথ্যে ছিল রাজা দত্তের দল। সেই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছিল।

আর জি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়, পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দমদম থানার পুলিশ।                                                     

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Railway Jobs : রেলে বিপুল...

Read Next

Shani Gochar 2026: সাবধান... আর...