E20 Effects on Car Mileage: গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’

Audio Narrative Assistant
Executive Summary
পেট্রোল ব্যবহারে গাড়ির পারফর্ম্যান্সে প্রভাব পড়ছে বলে ভূরি ভূরি অভিযোগ উঠছে। কিন্তু সেই অভিযোগ নিয়েই এবার প্রশ্ন তুললেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। তাঁর দাবি, সাধারণ মানুষের পক্ষে গাড়ির মাইলেজ সঠিক ভাবে বোঝা সম্ভব নয়।

নয়াদিল্লি: ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে গাড়ির পারফর্ম্যান্সে প্রভাব পড়ছে বলে ভূরি ভূরি অভিযোগ উঠছে। কিন্তু সেই অভিযোগ নিয়েই এবার প্রশ্ন তুললেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। তাঁর দাবি, সাধারণ মানুষের পক্ষে গাড়ির মাইলেজ সঠিক ভাবে বোঝা সম্ভব নয়। একমাত্র অথরাইজ়ড ডিলারই সঠিক হিসেব বলতে পারেন। (Nitin Gadkari on E20 Mileage)

সোমবার এবিপি নিউজ-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন দাবি করেছেন গড়কড়ী। এবিপি নিউজের সাংবাদিক জানান, E20 পেট্রোল ঢালার পর থেকেই তাঁর গাড়ির মাইলেজ কমে গিয়েছে। ২০২৩ সালে গাড়ি কেনার সময় প্রতি লিটারে যেখানে ১১ কিলোমিটার মাইলেজ পাওয়া যেত, E20 ঢালার পর থেকে লিটারে ৭ কিলোমিটার মাইলেজ মিলছে। (E20 Effects on Car Mileage)

আরও পড়ুন: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ

কিন্তু মাইলেজের হিসেব নিয়েই প্রশ্ন তোলেন গডকড়ী। কী ভাবে গাড়ির মাইলেজ বুঝতে পারলেন সাংবাদিক প্রশ্ন করেন তিনি। জবাবে ওই সাংবাদিক বলেন, “আমি নিজের গাড়িতে চেক করে দেখেছি। যেভাবে অন্যরা চেক করেন। আমার ড্রাইভারও চেক করে জানিয়েছে।” জবাবে গড়কড়ী বলেন, “কোনও কথা বললে, সম্পূর্ণ তথ্য জেনে তবেই বলা উচিত। আপনার গাড়ির ইনস্যুব়্যান্স আছে, তাতে কোনও প্রবলেম নেই। গাড়ি কোম্পানির গ্যারান্টি আছে, তাতে প্রভাব পড়ছে না ইথানল ঢালার পর। আপনি সার্ভিস স্টেশনে, অথরাইজ় ডিলারের কাছে পাঠান। ওখানে মেশিন আছে। অ্যাভরেজ…আমি-আপনি নিজের গাড়িতে (মাইলেজ) চেক করতে পারি না। মেশিন আছে, যা কারও বাড়িতে থাকে না। ওখানে আছে। চেক করে দেখুন। তবেই মানব। মেশিনে অ্যাভরেজ রেকর্ড এলে মেনে নেব তখন।”

আরও পড়ুন: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক

ঘটনাচক্রে গডকড়ী যখন এই মন্তব্য করলেন, তার আগেই কেন্দ্রের তরফে E20 পেট্রোল ব্যবহারে গাডির পারফর্ম্যান্সে প্রভাব পড়ার কথা মেনে নেওয়া হয়। কেন্দ্র জানায়, ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে কিছু গাড়ির মাইলেজে ৩-৫ শতাংশ প্রভাব পড়তে পারে। প্রশ্নোত্তরের আকারে গত সপ্তাহেই ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে বেশ কিছু প্রশ্নের জবাব দেয় কেন্দ্র। সেখানেই ইথানল মেশানোর ফলে জ্বালানির কার্যকারিতা হ্রাস পাওয়ার কথা মেনে নেওয়া হয়। তবে সেই সঙ্গে জানানো হয় যে, মাইলেজের উপর সব কিছু নির্ভর করে না।

তবে গডকড়ী মাইলেজ নিয়ে যে দাবি করেছেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সাধারণত আধুনিক গাড়ির ড্যাশবোর্ড রিডিংয়েই মাইলেজের রেকর্ড দেখা যায়। ফুল ট্যাঙ্ক তেল ভরানোর পর ট্রিপ মিটার রিসেট করে নিতে হয়। পরের বার ফুল ট্যাঙ্ক ভরানোর আগে পর্যন্ত স্বাভাবিক ভাবেই গাড়ি চালাতে হবে। এর পর অতিক্রন্ত দূরত্বকে ব্যবহৃত জ্বালানির পরিমাণ দিয়ে ভাগ করলেই গড় হিসেব বেরিয়ে আসে। বরাবর এই উপায়েই গাড়ির মাইলেজ নির্ধারণ করার চল।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Best FD Interest : ১, ৩ না ৪, কত...

Read Next

Nadia News: নবদ্বীপে...