We currently don't have news in this language. Please choose another language.
East Burdwan: দামি খাট, AC, আলমারি, কেতুগ্রামের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে উদ্ধার প্রচুর ত্রাণসামগ্রী
রানা দাস, পূর্ব মেদিনীপুর: সুরেন্দ্রনাথ কলেজের ছাদে যেমনটা দেখা গিয়েছিল, সুরুচি সংঘের ক্লাবে যেই ছবি দেখা গিয়েছিল, এবার সেই একই ছবি কেতুগ্রামে। সেখানে প্রাক্তন তৃণমূলের বিধায়কের আলিশান কার্যালয়। বিশাল শীততাপ নিয়ন্ত্রিত ঘরে পরপর সাজানো রয়েছে খাট। রয়েছে স্পেশাল AC রুম, দামি খাট, ডাইনিং টেবিল। এছাড়াও একতলায় রয়েছে থরে থরে সাজানো ত্রাণ সামগ্রী। বিধায়ক কার্যালয়ের ভিতরে ঢুকে ত্রাণ সামগ্রী বাইরে বের করল বিজেপি কর্মী ও ক্ষুব্ধ এলাকাবাসী। বিজেপির অভিযোগ আলিশান বিধায়ক কার্যালয়ে আনাগোনা ছিল তৃণমূল নেতাদের বান্ধবীদের।
কেতুগ্রামের পাচুন্দিতে রয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শেখ শাহনাওয়াজের বিধায়ক কার্যালয়। একতলায় পার্টির কাজ হলেও দোতলায় রয়েছে একাধিক দামী খাট AC, পাশেই রয়েছে স্পেশাল রুম। সেখানেও রয়েছে দামি খাট, AC ও আলমারি। পার্টি অফিসের নিচের তলার কয়েকটি ঘর থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রিপল,কম্বল ও নথি। সোমবার সন্ধ্যায় এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা এই পার্টি অফিসে তল্লাশি চালায়। দোতলায় খাট বিছানা ও AC ঘর দেখে চক্ষু চরকগাছ সকলের। বিজেপির অভিযোগ, প্রাক্তন বিধায়কের এই পাটি অফিসে বিধায়ক ও তৃণমূলের নেতাদের বান্ধবীরা আসত। নোংরা কাজ হত। সাধারণ মানুষকে ত্রাণ সামগ্রী না দিয়ে তা পার্টি অফিসে লুকিয়ে রাখা হয়েছিল। এদিকে, এই ঘটনার খবর পেয়েই ছুটে আসে কেতুগ্রাম থানার পুলিশ।
জাহাঙ্গিরের সম্পত্তির খতিয়ান দেখে চোখ কপালে তদন্তকারীদের
আগেই গ্রেফতার হয়েছেন ফলতার ত্রাস জাহাঙ্গির খান। জালে জড়িয়েছেন তাঁর স্ত্রীও। আর এবার সস্ত্রীক ধৃত তৃণমূল নেতার সম্পত্তির খতিয়ান দেখে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। পুলিশ সূত্রে দাবি, নামে-বেনামে বিপুল সম্পত্তির অধিকারী ফলতার 'পুষ্পা' ও তাঁর স্ত্রী। হদিশ মিলেছে প্রায় ৬০-টির মতো দলিলের। পুলিশের দাবি, ফলতা, দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গা জুড়ে রয়েছে এই বিপুল পরিমাণে সম্পত্তি। ইতিমধ্যেই সেসব সম্পত্তির তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা। পুলিশ মনে করছে এ বাদেও বেনামেও বিপুল পরিমাণে সম্পত্তি থাকতে পারে তাদের।
উল্লেখ্য, ১৬ মে, জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়াতে, তাঁরই স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। পুলিশ, RAF-এর সামনেই প্রবল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে পুষ্পা বাহিনী। যদিও, পুষ্পা-বাহিনীর সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়। এই ঘটনার পর বুধবার ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারিও দিয়েছিলেন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়